Dipika Kakar

‘প্রথম পক্ষের কন্যাকে ফেলে এসেছেন’! অন্তঃসত্ত্বা অবস্থায় কোন যন্ত্রণার মুখে পড়েছিলেন দীপিকা কক্কড়?

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ভিন্‌ধর্মী বিয়ের জন্যও কটাক্ষের শিকার হন তিনি। একসময় খবর ছড়ায়, প্রথম পক্ষে নাকি এক কন্যাসন্তান রয়েছে দীপিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪
Share:

সন্তান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা। ছবি: সংগৃহীত।

শারীরিক অসুস্থতার সঙ্গে বহু দিন হল লড়াই করছেন দীপিকা কক্কড়। এক দিকে অনুরাগীরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, অন্য দিকে কটাক্ষও ধেয়ে এসেছে তাঁর দিকে। মানসিক যন্ত্রণারও শিকার তিনি। সম্প্রতি নিজেদের ভ্লগে সে সবের উত্তর দিয়েছেন দীপিকা ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম।

Advertisement

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ভিন্‌ধর্মে বিয়ের জন্যও কটাক্ষের শিকার হন অভিনেত্রী। একসময় খবর ছড়ায়, প্রথম পক্ষে নাকি এক কন্যাসন্তান রয়েছে দীপিকার। সেই কন্যাসন্তানের কোনও খোঁজই রাখেন না অভিনেত্রী। সেই কন্যাকে পুরোপুরি নাকি ছেড়ে এসেছেন তিনি। এই বিতর্কে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা, জানিয়েছিলেন নিজেই।

এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, এই ধরনের মিথ্যা অভিযোগ যে কোনও মায়ের মন ভেঙে দিতে পারে। দীপিকা জানান, প্রথম পক্ষে তাঁর কোনও সন্তানই ছিল না। দ্বিতীয় বিয়ের পরে তিনি যখন অন্তঃসত্ত্বা, তখনই এই খবর ছ়ড়িয়েছিল। দীপিকার কথায়, “তখন আমার গর্ভে রুহান। তাই আমার মনে আরও বেশি করে আঘাত করেছিল এই গুজব।” এই বিষয়ে শোয়েব নিজেও মুখ খুলেছিলেন। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “আমি পরিষ্কার করে বলছি, এই খবর সর্বৈব মিথ্যা। তবে এই গুজব ছড়ানোর নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা আমাদের কাছেও স্পষ্ট নয়। দীপিকা এই খবরে মানসিক ভাবে ভেঙে পড়েছে। ওকে অনেক খারাপ কথা বলা হয়েছে। যে মহিলা প্রথম বার মা হতে চলেছে, তার ব্যাপারে এ সব কথা মেনে নেওয়া যায় না।”

Advertisement

উল্লেখ্য, গত বছর জুন মাসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। ক্রমশ সুস্থ হচ্ছিলেন। সম্প্রতি ফের একটি সিস্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে এখন তিনি বাড়ি ফিরেছেন, সেরে উঠছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement