Drishyam 3 Update

পশ্চিম এশিয়ার দেশগুলিতে অশান্তির প্রভাব পড়ল দক্ষিণী ছবির উপর? ‘দৃশ্যম ৩’ নিয়ে বড় সিদ্ধান্ত মোহনলালের

মলয়ালি ছবি হোক কিংবা হিন্দি— দুই ভাষাতেই সমান জনপ্রিয়তা পায় এই ছবি। দক্ষিণী অভিনেতা মোহনলাল কী সিদ্ধান্ত নিলেন ‘দৃশ্যম ৩’ নিয়ে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:৫৭
Share:

মলয়ালম অভিনেতা মোহনলাল। ছবি: সংগৃহীত।

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রতিটি কাহিনিই দর্শকের নজর কেড়েছিল। মলয়ালি ছবি হোক কিংবা হিন্দি— দুই ভাষাতেই সমান জনপ্রিয়তা পায় এই ছবি। এরই মধ্যে মোহনলাল অভিনীত মলয়ালি ছবি ‘দৃশ্যম ৩’–এর মুক্তির দিন পিছিয়ে গেল। অনুরাগীরা আশা করেছিলেন শীঘ্রই পর্দায় দেখা যাবে এই কাহিনি। কেন পিছিয়ে গেল মুক্তি?

Advertisement

দক্ষিণী অভিনেতা নিজেই দিলেন এই খবর। তিনি নিজের জন্মদিনে দর্শককে উপহার দিতে চান এই ছবি। অভিনেতা জানালেন, ২১ মে তাঁর জন্মদিনেই মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। কেন পিছিয়ে গেল এই ছবির মুক্তি? সম্প্রতি যশ অভিনীত ‘টক্সিক’ ছবিটির মুক্তিও পিছিয়ে যায়। প্রথমে ১৯ মার্চ এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে মুক্তির দিন স্থির করা হয়েছে ৪ জুন। শোনা গিয়েছে, পশ্চিম এশিয়ার দেশগুলিতে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণেই পিছিয়ে গিয়েছে ‘টক্সিক’-এর মুক্তির দিন। দর্শকের একাংশের ধারণা, এই কারণেই সম্ভবত ‘দৃশ্যম ৩’ মুক্তির দিনও পিছিয়ে দিলেন মোহনলাল।

এক দিকে মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’ নিয়ে যেমন এত আলোচনা, তেমনই আলোচনা চলছে অজয় দেবগন অভিনীত হিন্দি ‘দৃশ্যম ৩’ ছবি নিয়েও। প্রথমে শোনা গিয়েছিল এই ছবিতে দেখা যাবে অভিনেতা অক্ষয় খন্নাকে। কিন্তু ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পরে নাকি অভিনেতা তাঁর পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দেন। যার ফলে ‘দৃশ্যম ৩’ থেকে বাদ পড়েন তিনি। পরিবর্তে ‘দৃশ্যম’-এর হিন্দি সংস্করণে অজয়ের সঙ্গে দেখা যাবে প্রকাশ রাজকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement