Alo Chaya

ফুটবলার জয়ী এখন ‘আলো ছায়া’য় আলো!

আলো ও ছায়া, দুই কিশোরীর ছোটবেলার গল্প শুরু হয়েছিল আগেই। এখন তারা বড় হয়েছে। তাই বদলেছে অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩০
Share:

নতুন ধারাবাহিক ‘আলো ছায়া’য় ঐন্দ্রিলা ও দেবাদৃতা।

ধারাবাহিক ‘জয়ী’ বন্ধ হয়েছে। কিছু দিন অবসরের পর ‘জয়ী’র নায়িকা দেবাদৃতা বসু যোগ দিলেন নতুন ধারাবাহিকে। সম্প্রতি শুরু হওয়া ‘আলো ছায়া’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে আলোর ভূমিকায়।

Advertisement

আলো ও ছায়া, দুই কিশোরীর ছোটবেলার গল্প শুরু হয়েছিল আগেই। এখন তারা বড় হয়েছে। তাই বদলেছে অভিনেতা। জয়ী থেকে আলো, অনুভূতি কেমন?

দেবাদৃতা বললেন, “জয়ী গ্রামের মেয়ে। প্রথম দিকে কিছুই জানত না। আস্তে আস্তে ম্যাচিওর হয়েছে। এক জন সাকসেসফুল ফুটবলারের সঙ্গে সঙ্গে একটা পাঁচ বছরের ছেলের মা। কিন্তু জয়ীর থেকে আলো একদম রিভার্স ক্যারেক্টার। লুক ওয়াইজ, চরিত্রের গ্রাফ অনুযায়ী, কথা বলার ধরন... সব কিছু আলাদা। দর্শকের অন্য রকম লাগবে। জয়ীর সঙ্গে এক মনে হবে না।”

Advertisement

আরও পড়ুন: নাগরিকত্ব বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম, ত্রিপুরা, নামাতে হল সেনা

আলোর মাসতুতো বোন ছায়া (ঐন্দ্রিলা বসু)। আলো ও ছায়া হাইস্কুল শেষ করে ফিরেছে। শহরের কলেজে ভর্তি হয়েছে। ছায়া পড়াশোনায় ভাল নয়। কিন্তু তার বাবা-মা চায় সে ভাল রেজাল্ট করবে। তাই ছায়ার হয়ে আলো পরীক্ষা দেয়। আলো বাঁচে ছায়ার পরিচয়ে। ছায়া চায় মডেলিং করতে, ফ্যাশন ডিজাইনিং করতে। পড়াশোনায় তার আগ্রহ নেই। দুই বোনের সম্পর্ক খুব ভাল। কিন্তু দুই বোনের রসায়নে কী মোচড় আসতে চলেছে বোঝা যাবে তাড়াতাড়ি।

Advertisement

আরও পড়ুন: সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কলসেন্টার খুলে বিদেশিদের কোটি কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে পাণ্ডারা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement