Govinda

বাড়ি বন্ধক রাখতে হয়, দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ! সত্যটা প্রকাশ্যে আনলেন আপ্তসহায়ক

সম্প্রতি অভিনেতাকে দেখা যায় ট্যাক্সি চেপে ঘুরতে। তার পর থেকেই শোনা যায়, গোবিন্দ নাকি দেউলিয়া হয়ে গিয়েছেন। এমন গুঞ্জনে মুখ খুললেন অভিনেতার আপ্তসহায়ক শশী সিন্‌হা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২
Share:

টাকা নেই গোবিন্দের! ছবি: সংগৃহীত।

গোবিন্দের সময়টা ভাল যাচ্ছে না। অভিনেতার আচরণে অখুশি তাঁর স্ত্রী। কখনও তিনি অভিনেতার পরকীয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনও বলেছেন, গোবিন্দের মতো স্বামী এই জীবনে চান না। কয়েক বছর হতে চলল সিনেমায় কাজ নেই। সম্প্রতি অভিনেতাকে দেখা গিয়েছিল ট্যাক্সি চেপে ঘুরতে। তার পর থেকেই শোনা যায়, গোবিন্দ নাকি দেউলিয়া হয়ে গিয়েছেন। এমন গুঞ্জনে মুখ খুললেন অভিনেতার আপ্তসহায়ক শশী সিন্‌হা।

Advertisement

অভিনেতার আপ্তসহায়ক স্পষ্ট জানান, গোবিন্দের একটা গাড়ি নয়, একাধিক গাড়ি রয়েছে। সংসারের যাবতীয় খরচ, স্ত্রী-সন্তানদের প্রতিপালন নিজেই করেন। যদিও সম্প্রতি একাধিক জায়গা তাঁকে নাচতে দেখা গিয়েছে। কখনও পাড়ার ছোট অনুষ্ঠানে, কখনও আবার শহরতলির কোনও অনুষ্ঠানে নাচছেন। গত বছর অভিনেতার এমন একাধিক ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর দেউলিয়ার হওয়ার খবর ছড়ায়। তার বিরোধিতা করে অভিনেতার আপ্তসহায়ক জানান, একটা সময় ছিল অভিনেতাকে নিজের বাড়ি বন্ধক দিতে হয়। তাও আবার নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করতে গিয়ে ধারদেনা হয়।

শশীর কথায়, ‘‘গোবিন্দ বিভিন্ন ছোটবড় অনুষ্ঠান করে করে সব ধার মিটিয়েছেন। লোককে সাহায্য করতে গিয়ে এমন দেনা হয় তাঁর। এখনও তাঁর কাছে একাধিক পরিচালক- প্রযোজকের ফোন আসে। তিনি মোটেও দেউলিয়া হননি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement