Govinda on Yogi Adityanath

কৃষ্ণের মূর্তি হাতে যোগীর সঙ্গে সাক্ষাৎ! কোন স্বর্গীয় অভিজ্ঞতার কথা জানালেন গোবিন্দ?

একটি ছবিতে দেখা যাচ্ছে, যোগীর সঙ্গে হাসিমুখে দেখা করছেন গোবিন্দ। তাঁদের দু’জনে হাতে ধরে রয়েছেন কৃষ্ণের একটি মূর্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১
Share:

হঠাৎ যোগীর সঙ্গে কেন গোবিন্দ? ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবন জেরবার। স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। এর মধ্যেই হঠাৎ রাজনীতির যোগ গোবিন্দের জীবনে? সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অভিনেতা। যোগীর সঙ্গে এই সাক্ষাৎকে ‘স্বর্গীয়’ বলে দাবি করলেন গোবিন্দ।

Advertisement

একটি ছবিতে দেখা যাচ্ছে, যোগীর সঙ্গে হাসিমুখে দেখা করছেন গোবিন্দ। তাঁদের দু’জনের হাতে ছিল কৃষ্ণের একটি মূর্তি। সমাজমাধ্যমে এই মুহূর্তের ছবি তুলে ধরে গোবিন্দ লিখেছেন, “উত্তরপ্রদেশের সম্মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অসাধারণ সময় কাটল। এই অভিজ্ঞতা স্বর্গীয়। যোগী আদিত্যনাথজিকে অসংখ্য ধন্যবাদ।”

তবে ঠিক কী কারণে যোগীর সঙ্গে তিনি দেখা করেছেন এবং কী বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে, তা প্রকাশ করেননি গোবিন্দ। অভিনেতার এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। হয়তো তাঁকে এ বার রাজনীতির ময়দানে দেখা যেতে পারে, এমন কথাও কেউ কেউ বলছেন।

Advertisement

বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন গোবিন্দ। গত বছর থেকেই তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। স্ত্রী সুনীতা আহুজা দাবি করেছেন, অল্পবয়সি এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। টাকার জন্যই অভিনেতাকে সেই মহিলা নাকি ফাঁসিয়েছেন। তবে গোবিন্দের দাবি, তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। খ্যাতনামীদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র চলতে থাকে। আর এই ষড়যন্ত্রে তাঁর স্ত্রী সুনীতাকে ব্যবহার করা হচ্ছে।

এক সাক্ষাৎকারে দুঃখ করে গোবিন্দ বলেছিলেন, “আমার ক’টা বিয়ে হয়েছে? ৪০ বছর হয়ে গিয়েছে। আমার কি দু’-তিন বার বিয়ে হয়েছে? যাঁরা একাধিক বার বিয়ে করেছেন, তাঁদের স্ত্রীরা তো কিছু বলেন না। তাঁরা মজায় ঘুরে বেড়াচ্ছেন।” নিজের স্ত্রীকে ষড়যন্ত্রের শিকার বললেও, কে এই ষড়যন্ত্র করছেন তা জানাননি গোবিন্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement