salim khan

সলমনের মাকে মুখ দেখাতে পারতেন না! সেলিমের প্রথম স্ত্রীর সামনে মুখ ঢেকে ঘুরতেন কেন হেলেন?

গোটা মুম্বই জানত, হেলেন ও সেলিম খানের প্রেমের কথা। যদিও সেলিমের প্রথম স্ত্রী সালমার মুখোমুখি হলেই মুখ লুকিয়ে ফেলতেন হেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০
Share:

হেলেন কেন সলমনের মাকে দেখলে মুখ লুকিয়ে ফেলতেন? ছবি: সংগৃহীত।

সেলিম ও সালমার চার ছেলেমেয়ে— সলমন খান, আরবাজ় খান, সোহেল খান, অলিভিয়া খান অগ্নিহোত্রী। চার সন্তানের বাবা সেলিমকে ১৯৮০ সালে বিয়ে করেন হেলেন। তাঁরাই পরে অর্পিতা খানকে দত্তক নিয়েছিলেন। যদিও হেলেন ও সেলিম খানের প্রেমের শুরুটা তার অনেক আগে থেকেই। সেই সময় প্রায় গোটা মুম্বই জানত হেলেন ও সেলিম খানের প্রেমের কথা। যদিও সেলিমের প্রথম স্ত্রী সালমার মুখোমুখি হলেই মুখ লুকিয়ে ফেলতেন হেলেন।

Advertisement

হেলেনকে ‘ইমান ধরম’, ‘দোস্তানা’, ‘ডন’, ‘শোলে’ ছবিতে কাজের সুযোগ দেন সেলিম। তার পরে তাঁদের সম্পর্ক আর পেশার মধ্যে আটকে থাকেনি। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। সেখান থেকে কী ভাবে একে অপরের প্রেমে প়ড়লেন সেটা এখনও বুঝতে পারেন না হেলেন। যদিও বাবার প্রেমে পড়াটা ‘আবেগপূর্ণ দুর্ঘটনা’ নাম দিয়েছিলেন আরবাজ় খান। হেলেন অবশ্য জানান, তাঁদের সম্পর্ক যে ভাবে সালমা মেনে নিয়েছেন সেটা তাঁদের সৌভাগ্য।

হেলেন পরে এক সাক্ষাৎকারে আরবাজ়কে জানান, সম্পর্কের শুরুর দিকে সেলিমের বাড়ির আশপাশে যাতায়াতের সময় লুকিয়ে পড়তেন মাঝেমধ্যে। বললেন, “ব্যান্ডস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় যখন দেখতাম বারান্দায় সালমা দাঁড়িয়ে, সটান লুকিয়ে পড়তাম। আমি মাথা নামিয়ে হাঁটতাম, যাতে তোমার মা চিনতে না পারেন আমাকে।” সৎমায়ের কথা থামিয়ে আরবাজ় বললেন, “কিন্তু এখন আমাদের কোনও পারিবারিক অনুষ্ঠানে তুমি না এলে প্রথম ফোনটা মা-ই করে, ‘হেলেন, কেন এলে না’”

Advertisement

ছোট হলেও সালমা তাঁর ছেলেমেয়েদের হেলেনের বিষয়টি সেই সময়েই জানিয়েছিলেন। পাশাপাশি এ-ও বলেছিলেন, “তোমাদের মাকে যে রকম শ্রদ্ধা করো তোমরা, তাঁর প্রতিও সেই একই শ্রদ্ধা থাকে যেন।” হেলেনও বলেন, ‘‘আমি ভাবতাম, সালমা যাতে আমাকে দেখতে না পায়। আমি গাড়ি ফাঁকা করে দিতাম। আসলে সালমার প্রতি বরাবর একটা শ্রদ্ধা ছিল আমার।’’

হেলেন যদিও একাধিক বার জানিয়েছেন, তিনি কখনও সেলিমকে তাঁর পরিবারের থেকে আলাদা করতে চাননি। সেলিমও ভবিষ্যতে দুই স্ত্রীকে বাহবা দেন তাঁদের সম্পর্কটা এমন সহজ করে তোলার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement