Govinda

‘এখন আমার ‘মেনোপজ়’-এর সময়’! আবার স্বামী গোবিন্দকে নিয়ে কোন ক্ষোভ উগরে দিলেন সুনীতা?

সুনীতা নিজেই গোবিন্দের প্রেমজীবন নিয়ে নানা সময়ে নানা ইঙ্গিত করেছেন। এ বার সুনীতার গলায় উল্টো সুর। তিনি গোবিন্দকে ক্ষমা করতে রাজি। তবে রাখলেন একটি শর্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮
Share:

গোবিন্দ প্রসঙ্গে অকপট সুনীতা। ছবি: সংগৃহীত।

স্বামী গোবিন্দের আলোচিত প্রেমিকার নাম নাকি কোমল। এই নামটার প্রতি তাই ঘৃণা রয়েছে তাঁর, নিজেই জানিয়েছিলেন সুনীতা আহুজা। গত দেড় বছরে একাধিক বার গোবিন্দের পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছে। সুনীতা নিজেই গোবিন্দের প্রেমজীবন নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এ বার সুনীতার গলায় উল্টো সুর। তিনি নাকি গোবিন্দকে ক্ষমা করতে রাজি। তাঁর কথায়, ‘‘আমার মেনোপজ়ের সময় চলছে। আমার এখন স্বামীকে প্রয়োজন।’’

Advertisement

স্বামীকে ঠিক কী কারণে প্রয়োজন, স্পষ্ট জানান সুনীতা। তাঁর কথায়, একসময়ে শ্বশুরবাড়ির ভয়ে দিন কাটিয়েছেন। এখন আর কাউকে ভয় পান না। সুনীতার দাবি, তিনি নিজের একটা পরিচিতি বানাতে সক্ষম হয়েছেন। বছরদেড়েক হল সুনীতা ভ্লগিং শুরু করেছেন। অল্প দিনের মধ্যেই রীতিমতো নাম করা নেটপ্রভাবী হয়ে উঠেছেন তিনি, জানিয়েছেন নিজেই। সুনীতার কথায়, ‘‘আমার ৪০ বছরের সম্পর্ক তো রাতারাতি এমন হয়ে যায়নি। যে কেউ এসে আমাকে ভেঙে দিয়ে চলে যেতে পারবে না। সকলে আমার সারল্যের সুযোগ নিয়েছে। কিন্তু এখন বুকে পাথর চাপা দিয়ে রেখেছি। একটা সময় ছিল, যখন শ্বশুরবাড়ির লোকের মুখের উপর কথা বলতে পারিনি। কারণ তাঁদের সম্মান করতাম। কিন্তু এখন এত বছর ধরে গোবিন্দের সঙ্গে আমি সংসার করছি। আর কেন ভয় পাব ওকে?’’

তবে গোবিন্দের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ হোক বা শ্বশুরবাড়ির চাপ, সব কিছুর জন্য স্বামীকে ক্ষমা করে দিতে রাজি তিনি। সুনীতার কথায়, ‘‘গোবিন্দ যদি নিজেকে বদলে ফেলে, তা হলে ওকে ক্ষমা করতে রাজি। যতই হোক ছোটবেলার ভালবাসা আমার। এখন যে বয়সে এসে দাঁড়িয়েছি, তাতে এ সব চাপ নিতে পারছি না। তা ছাড়াও আমার রজঃনিবৃত্তির সময় চলছে, এখন স্বামীকে পাশে প্রয়োজন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement