New Gossip Of Sweta

খোলা চুল, দোলনা চেয়ারে বসে শ্বেতা! ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবর উড়িয়ে শীঘ্রই অভিনয়ে ফিরছেন?

নায়ক-নায়িকাদের নামে সারা ক্ষণ কিছু না কিছু গুঞ্জন। যেমন, শ্বেতা ভট্টাচার্য নাকি অন্তঃসত্ত্বা! তিনি নাকি ধারাবাহিকেও ফিরে আসছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:৪৬
Share:

শ্বেতা ভট্টাচার্য। ছবি: ফেসবুক।

খোলা চুলে দোলনা চেয়ারে (রকিং চেয়ার) বসে নায়িকা। চোখ-মুখ অস্বাভাবিক। নেপথ্যে বাজছে ‘ভুলভুলাইয়া’র জনপ্রিয় গান ‘আমি যে তোমার’। মুখ ফেরাতেই চেনা গেল তাঁকে। তিনি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য!

Advertisement

ছোট্ট একটি ভিডিয়ো দেখে মনে হচ্ছে, তাঁর উপরে সম্ভবত অলৌকিক শক্তি ভর করেছে। তাই তাঁর এ রকম অবস্থা। এটুকু জেনে যাঁরা শঙ্কিত, তাঁরা ভিডিয়োটি শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন, ঝলকটি নতুন ধারাবাহিকের ঘোষণার মতোই। সেখানে নামভূমিকায় শ্বেতা। ধারাবাহিকের নাম ‘মায়া’। স্টার জলসায় আসছে ধারাবাহিকটি।

হিমাচল প্রদেশে মধুচন্দ্রিমায় শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস। ছবি: ফেসবুক।

শ্বেতাকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছে গত ডিসেম্বরে, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। দেখতে দেখতে ছ’মাস পার। তিনি অভিনয় থেকে দূরে। অভিনেত্রী-সঞ্চালিকা-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মাঝে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার জন্য দিন তিনেক রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্বেতা। তাই এই প্রচারঝলক দেখে খুশি শ্বেতার অনুরাগীরা। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম-ও যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।

Advertisement

কী বলছেন শ্বেতা? অভিনেত্রী এই মুহূর্তে অভিনেতা স্বামী রুবেল দাসের সঙ্গে হিমাচল প্রদেশে। বিয়ের দেড় বছর পরে মধুচন্দ্রিমায় তাঁরা। সেখান থেকে নায়িকা বললেন, “পুরোটাই ভুয়ো। কেউ বা কারা আমার রহস্য-রোমাঞ্চ সিরিজ় ‘নন্দিনী’র কিছুটা ক্লিপিংস নিয়ে এ রকম একটি ভিডিয়ো বানিয়েছেন। সিরিজ়টি দেখানো হয়েছিল ফ্রাইডে ওয়েব প্ল্যাটফর্মে। কল্পিত নামকরণ করে সেটিকেই প্রচার করা হচ্ছে। এই ক্লিপিংস দেখে লোকে ভাবছেন, আমি বোধহয় নতুন ধারবাহিকে ফিরছি। আদৌ তা নয়।” তিনি এই ধরনের কোনও টিজ়ারের শুটিং করেননি। স্টার জলসার সঙ্গে কথাও হয়নি তাঁর! এখনই অভিনয়ে ফিরছেন, এমন আভাসও দেননি শ্বেতা।

নায়ক-নায়িকাদের নামে গুঞ্জন নতুন নয়। শ্বেতা নাকি অন্তঃসত্ত্বা! এমন খবরও রটেছে। অবশ্য সে প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এঁটেছেন কর্তা-গিন্নি দু’জনেই। তার মধ্যেই শ্বেতার নতুন ধারাবাহিকে ফেরার খবর! আরও একবার তাই নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement