Janhvi Kapoor

জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে? বিতর্কে এ বার মুখ খুললেন নায়িকার রূপটানশিল্পী

এক অনুরাগীর সঙ্গে জাহ্নবীর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে। সেখানে স্পষ্ট, পর্দায় নিজের চিত্রায়ণ নিয়ে খুশি নন জাহ্নবী। এ বার অভিনেত্রীর সমর্থনে মুখ খুললেন রূপটানশিল্পী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৪:২৪
Share:

জাহ্নবীর হয়ে মুখ খুললেন রূপটানশিল্পী! ছবি: সংগৃহীত।

‘পিদ্দী’ ছবি নিয়ে চলছে বিতর্ক। ছবিতে জাহ্নবী কপূর যেন শরীরসর্বস্ব! এমনই অভিযোগ উঠছে। যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী। তবে এক অনুরাগীর সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়ে গিয়েছে। সেখানে স্পষ্ট, পর্দায় নিজের চিত্রায়ণ নিয়ে খুশি নন জাহ্নবী। এক জায়গায় এ-ও উল্লেখ করেছেন, শুটিং চলাকালীন তাঁকে ‘আপত্তিজনক’ ভাবে ক্যামেরাবন্দি করতে নিষেধ করেছিলেন জাহ্নবী। যদিও সেই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এ বার অভিনেত্রীর সমর্থনে মুখ খুললেন রূপটানশিল্পী।

Advertisement

সাবলীন কৌর মনচন্দা নামের রূপটানশিল্পী জানান, শুটিং হয়ে যাওয়ার পরে কয়েকটি দৃশ্য নিয়ে জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। কিন্তু আপত্তি জানানো সত্ত্বেও সেই দৃশ্যগুলি রাখা হয়েছে ছবিতে। প্রোস্ট-প্রোডাকশনের সময়েও ছবিতে থাকা বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি ছিল জাহ্নবীর। কেন মহিলা চরিত্রকে সব সময়ে যৌনতার মোড়কেই তুলে ধরা হবে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

অনেকেই এই বিতর্কে জাহ্নবীকেই দোষারোপ করছেন। তাঁদের দাবি, কেন শুটিং করার সময়ে আপত্তি জানাননি? এখন কেন সমস্যা হচ্ছে? এই বিষয়ে সাবলীন সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে, পর্দার ও পারে কী হয়েছে, তার সবটা না জেনে জাহ্নবীকে দোষারোপ করা মোটেও ঠিক হচ্ছে না। জাহ্নবীর রূপটানশিল্পী লিখেছেন, “একজন অভিনেত্রীকে দোষারোপ করা খুবই সহজ। কিন্তু আসল ঘটনাটা অন্য।”

Advertisement

উল্লেখ্য, ফাঁস হওয়া কথোপকথনের এক জায়গায় জাহ্নবী বলেছেন, “আমি বলে দিয়েছিলাম, স্তন ও কোমরের শট যেন আলাদা করে নেওয়া না হয়। রাম স্যরও আমাকে সমর্থন করেছিলেন এবং চিত্রগ্রাহককে কড়া ভাবে নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে তিনিও অসন্তুষ্ট হয়েছিলেন।” কিন্তু রাম চরণ কি সত্যিই এতে অসন্তুষ্ট? কারণ ‘গেম চেঞ্জার’ ছবিতে কিয়ারাকেও একই ভাবে ক্যামেরায় তুলে ধরা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই প্রশ্নের উত্তরে শ্রীদেবী-কন্যা বলেন, “রাম চরণ স্যর খুবই ভাল। কিন্তু দক্ষিণের ছবিতে এটাই হয়ে আসছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement