Neetu Kapoor

ঋষির সঙ্গে বিয়ের দিন আচমকাই মাথা ঘুরে পড়ে যান নীতু, কী ঘটেছিল, জানালেন করিশ্মা কপূর

রণবীর কপূরের মা-বাবার বিয়েতে অতিথির সংখ্যা ছিল ৫ হাজারেরও বেশি। বিয়ের দিন আচমকাই মাথা ঘুরে পড়ে যান নীতু। সেই গল্প শোনালেন ভাসুরঝি করিশ্মা কপূর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৭
Share:

ঋষি ও নীতুর বিয়েতে কী এমন ঘটে জানালেন করিশ্মা? ছবি: সংগৃহীত।

ঋষি-নীতুর বিয়ে হয়েছিল ১৯৮০ সালের জানুয়ারি মাসে। ২৩ জানুয়ারি স্থির হয়েছিল রিসেপশনের দিন। ৪৬ বছর আগে তাঁদের সেই বিয়ের কার্ড ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই নিমন্ত্রণপত্রে ছিল বৃহৎ কপূর পরিবারের প্রায় প্রত্যেক সদস্যের নাম। সে এক এলাহি আয়োজন! গোটা বলিউড হাজির ছিল নীতু-ঋষির বিয়েতে। এ ছাড়া, কপূর পরিবারের অন্দরের একগুচ্ছ তারকা। বিয়ের দিন আচমকাই নাকি মাথা ঘুরে পড়ে যান নীতু। সেই গল্প শোনালেন ভাসুরঝি করিশ্মা কপূর।

Advertisement

রণবীর কপূরের মা-বাবার বিয়েতে অতিথির সংখ্যা ছিল ৫ হাজারেরও বেশি। পুরো পরিবার, আত্মীয়-বন্ধু মিলে মহা ধুমধাম আর হট্টগোলে ঘেরা, রীতি-রেওয়াজে ঠাসা বিয়ে ছিল সেটা। আমন্ত্রিত ছিল প্রায় গোটা টিনসেল নগরী। সেই ভিড় দেখে চোখ কপালে উঠেছিল নীতুর। এত লোককে একসঙ্গে অভ্যর্থনাস্থলে গিজগিজ করতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে মাথা ঘুরে পড়ে যান নীতু।

করিশ্মা বলেন, ‘‘আমি সব সময় নতুন বউয়ের পাশে পাশে ছিলাম। হঠাৎ দেখি, নীতু কাকিমা প়ড়ে গেল। গোটা বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এত লোক দেখে অস্বস্তিতে হয়েছিল।’’ এত লোক দেখে সেই সময় অসুস্থ হয়ে পড়েন ঋষি কপূরও। নীতু এক সময় জানান, ব্র্যান্ডি খাইয়ে সুস্থ করা হয় ঋষি ও নীতুকে। করিশ্মা জানান, তাঁদের বিয়েতে বেশ কিছু পকেটমারও নাকি ঢুকে গিয়েছিল!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement