Katrina Kaif

ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস, নামী প্রসাধন নয়, বিশেষ তেল বানিয়ে মাখিয়ে দেন শাশুড়ি

ক্যাটরিনার যথেষ্ট খেয়াল রাখেন ভিকির মা। পুত্রবধূর একঢাল কালো রেশমি চুলের পিছনে তাঁর নাকি বড় ভূমিকা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬
Share:

ক্যাটরিনা নাকি তাঁর শাশুড়ির খুবই আদরের। ছবি: সংগৃহীত।

শুধু ভিকি নয়। ক্যাটরিনা নাকি তাঁর শাশুড়ি মায়েরও খুব কাছের। ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন অভিনেত্রী। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে তিনি একেবারে পঞ্জাবি পরিবারের ঘরনি। ভিকির সঙ্গে শ্বশুর-শাশুড়িকেও আপন করে নিয়েছেন তিনি। কিছু দিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। শাশুড়ি-বৌমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটাগরিক।

Advertisement

এখানেই শেষ নয় শাশুড়ি-বৌমার রসায়ন। ক্যাটরিনার যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা। পুত্রবধূর একঢাল কালো রেশমি চুলের পিছনে তাঁর নাকি বড় ভূমিকা রয়েছে! নিজে হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই জানিয়েছেন তাঁর শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা। অভিনেত্রী বলেন, “আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকি, আভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী।”

Advertisement

২০২১-এর ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। রাজস্থানের এক রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তাঁরা। কোনও ভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি ভিকি-ক্যাটরিনার পরিবারও। এখনও একসঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধেননি ভিকি ও ক্যাটরিনা। কর্ণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভাল। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল।

ভিকি এই মুহূর্তে ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘ব্যাড নিউজ়’ ছবিতে। অন্য দিকে ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement