Malaika Arora Son

বিয়ে, সন্তান নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন মলাইকা-আরবাজ়ের পুত্র? কেন এই বক্তব্য আরহানের

মলাইকার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কারও সঙ্গে নতুন করে থিতু হননি অভিনেত্রী। আরবাজ় অবশ্য দ্বিতীয় বিয়ে করেছেন। এ বার বিয়ে, সন্তানধারণ নিয়ে অনীহার কথা জানালেন মলাইকা-আরবাজ় পুত্র আরহান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২০:০৫
Share:

আরহানকে নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন মলাইকা। ছবি: সংগৃহীত।

৫৯ বছরে দ্বিতীয় বার হন আরবাজ় খান। মেয়ে সিপারার বয়স কয়েক মাস হয়েছে। যদিও আরবাজ়ের প্রথম সন্তান হলেন আরহান খান। আরবাজ় ও মলাইকার প্রায় ১৯ বছরের দাম্পত্যজীবন ভাঙার পরে দ্বিতীয় বিয়ে করেন আরবাজ়। মলাইকার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কারও সঙ্গে থিতু হননি অভিনেত্রী। এ বার বিয়ে, সন্তানধারণ নিয়ে অনীহার কথা জানালেন মলাইকা-আরবাজ় পুত্র আরহান।

Advertisement

এই মুহূর্তে মলাইকার আলোচিত প্রেমিক হলেন হর্ষ মেটা। গত বছর এনরিকের অনুষ্ঠানে প্রথম মলাইকা ও হর্ষকে একসঙ্গে দেখা গিয়েছিল। হর্ষ নাকি পেশায় হিরে ব্যবসায়ী। তার পর থেকেই প্রশ্ন, তাঁরা কি সম্পর্কে আছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁকে নিয়ে চলা সম্পর্কের গুঞ্জন হেসে উড়িয়ে দেন।

এ দিকে সুরা খানের সঙ্গে সংসার করছেন আরবাজ়। মলাইকার সঙ্গে তাঁর পুত্র আরহানও এখন প্রাপ্তবয়স্ক। ২৩ বছর বয়স। নিউ ইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। মা ও বাবা— দু’জনের সঙ্গেই যোগাযোগ রয়েছে আরহানের। তব এখন থেকেই একটা বিষয়ে আরহান নিশ্চিত। তিনি বিয়ে করবেন এবং সন্তানের জন্ম দেবেন না।

Advertisement

মলাইকা জানান, ছেলে বিয়ে করবে না এবং সন্তানের জন্ম দেবে না বলে জানিয়েছে। কারণ তাঁর ছেলের যুক্তি, এই পৃথিবীতে বায়ূদূষণ যে ভাবে বেড়েছে তা কোনও শিশুর নিশ্বাস নেওয়ার উপযুক্ত নয়। মলাইকার কথায়, ‘‘আমার ছেলে এমন নানা ধরনের চিন্তাভাবনা করে। আমরা সব ধরনের বিষয় নিয়ে কথা বলি। আসলে ওদের প্রজন্মের ছেলেমেয়েরা জন্ম-জন্মান্তরের সম্পর্কে বিশ্বাসী নয়। আমার ছেলে বলেই দিয়েছে, তুমি ভেবো না যে নাতি-নাতনির মুখ দেখতে পাবে। কারণ, আমি বিয়েই করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement