Money Scam With Marathi Actress

প্রতারণার শিকার বর্ষা উসগাঁওকর! প্রযোজকের মিষ্টি কথায় ভুলে কী ভাবে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন?

খবর, অভিযুক্ত ব্যক্তি মোট বিনিয়োগের সামান্য অংশ ফেরত দিয়ে বেপাত্তা হয়ে যান। দ্রুত বদলে ফেলেন যোগাযোগ নম্বর। পাল্টে ফেলেন বাড়ি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৫:৩৫
Share:

আর্থিক প্রতারণায় ক্ষতি বর্ষা উসগাঁওকরের। ছবি: ফেসবুক।

লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ঠকলেন মরাঠী অভিনেত্রী বর্ষা উসগাঁওকর! অভিযোগ, তিনি, অভিনেত্রী মৃণালিনী সুভাষ জাম্ভলে এবং আরও তিন জন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। প্রতারণায় অভিযুক্ত অবিনাশ যাদব নিজেকে প্রযোজক এবং নির্মাণকারী হিসাবে পরিচয় দিয়েছিলেন।

Advertisement

খবর, ইতিমধ্যেই মৃণালিনী মুম্বইয়ের শিবাজী পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রযোজক-নির্মাণকারী অবিনাশের বিরুদ্ধে। অভিযোগকারিণীর বক্তব্য, প্রযোজকের কথায় ভুলেছিলেন তিনি। বিশ্বাস করেছিলেন তাঁকে। কারণ, মৃণালিনী অবিনাশকে আগে থেকে চিনতেন। তাই অবিনাশ যখন আকর্ষণীয় রিটার্ন এবং এক বছরের মধ্যে মূল অর্থ পরিশোধের বিনিময়ে ডোম্বিবলীতে একটি নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করার কথা বলেন, মৃণালিনী ঝুঁকি নেন।

এর পর ২০১৯-এর নভেম্বর থেকে ২০২০-র মধ্যে মৃণালিনী, বর্ষা এবং আরও তিন জন চেক এবং অনলাইনে ৪৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন! শুরুতে অভিযোগকারীরা প্রতিশ্রুত রিটার্নের অংশ হিসাবে ৪.৫২ লক্ষ টাকা ফেরত পান। তার পরেই বেপাত্তা অভিযুক্ত অবিনাশ। অভিযোগ, বিনিয়োগকারীরা যাতে তাঁর নাগাল না পান, তার জন্য তিনি পাল্টে ফেলেন যোগাযোগ নম্বর, বদলে ফেলেন বাড়ি! খবর, অনেক চেষ্টার পর ডোম্বিবলীতে অভিযুক্তের হদিশ পান অভিযোগকারীরা। কিন্তু তিনি তখন নাকি তাঁর ভোল বদলে ফেলেছেন! বকেয়া পাওনা ফেরত দেওয়া তো দূরের কথা, বিনিয়োগকারীদের রীতিমতো হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।

Advertisement

খবর, এর পরেই অবিনাশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিনিয়োগকারীরা। তারই ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ৫০৬ (ফৌজদারি ভীতি প্রদর্শন) ধারায় প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement