Rahul Arunoday Banerjee death

রাহুলের ‘আকস্মিক’ মৃত্যু নিয়ে এবার জ়িরো এফআইআর দায়ের আর্টিস্ট ফোরামের, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ সহশিল্পীদের

অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে হাজার প্রশ্ন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-সহ আরও অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৫১
Share:

রাহুলের মৃত্যুতে এফআইআর দায়ের। ছবি: সংগৃহীত।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন। পুলিশ সূত্রে দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। বিনা অনুমতিতেই নাকি সেখানে চলছিল শুটিং। ফলে অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন, কী ভাবে ঘটল এই ঘটনা? সেই উত্তর চাইতেই পুলিশের দ্বারস্থ স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা।

Advertisement

৪ এপ্রিল, কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি ‘জ়িরো’ এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিকমৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযোগকারী শান্তিলাল মুখোপাধ্যায়, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’-এর সাধারণ সম্পাদক দাবি করেন, ২০২৬ সালের ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকত এলাকায় একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে।

Advertisement

এফআইআরে ‘ম্যাজিক মোমেন্টস্‌ মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিত ভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করেন, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর ফলেই অভিনেতার মৃত্যু ঘটে। এ ছাড়াও, ঘটনার পরে অভিযুক্তেরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল ওড়িশার বালাসোর জেলার তালসারি মেরিন থানার অধীন হওয়ায় ‘জ়িরো’ এফআইআরটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement