Kone Dekha Alo Serial

শনিবার থেকে ‘কলটাইম’ দেওয়া হয়নি শিল্পীদের! ‘কনে দেখা আলো’র শুটিং কি আদৌ শুরু হবে?

সোমবার ঠিক কী পরিস্থিতি ধারাবাহিকের সেটের? ‘ভারতলক্ষ্মী পিকচার্স’-এর প্রথম ফ্লোরেই শুটিং হয় এই ধারাবাহিকের। কয়েক দিন আগেও সেটের পরিবেশ অন্যরকম। মাত্র কয়েক দিনেই বদলে গিয়েছে সেই চেনা ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৬:৪৫
Share:

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং কি আর হবে? ছবি: সংগৃহীত।

‘কনে দেখা আলো’ ধারাবাহিক চলবে কি চলবে না, তা নিয়ে প্রশ্ন সবার মনে। ‘আর্টিস্ট ফোরাম’-এ দফায় দফায় তা নিয়ে বৈঠক চলছে। দু’দিন আগে পর্যন্ত ধারাবাহিকের ‘কলটাইম’ দেওয়া হয়েছিল। ধারাবাহিকের এগ্‌জ়িকিউটিভ প্রযোজক জানিয়েছিলেন, ‘কলটাইম’ দেওয়া হলেও সে ভাবে কেউই আসেননি। তবে সূত্র বলছে, এত আলোচনার পরেও নায়ক-নায়িকারা এসেছিলেন শুটিংয়ে। কিন্তু কোনও লাভ হয়নি।

Advertisement

সোমবার, ঠিক কী পরিস্থিতি ধারাবাহিকের সেটের? ‘ভারতলক্ষ্মী পিকচার্স’-এর প্রথম ফ্লোরেই শুটিং হয় এই ধারাবাহিকের। কয়েক দিন আগেও সেটের পরিবেশ অন্যরকম। মাত্র কয়েক দিনেই বদলে গিয়েছে সেই চেনা ছবি। ১২ এপ্রিলের সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা চাই, ধারাবাহিক যেন বন্ধ না হয়। ‘কনে দেখা আলো’র প্রযোজনার দায়িত্বে ‘অর্গানিক স্টুডিয়ো’।‌

কিন্তু, এই ধারাবাহিকের পরিচালনায় নাম আছে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই আমাদের আপত্তি। এমনকি এই ধারাবাহিকের চিত্রনাট্যও লেখেন লীনা। আমরা চ্যানেলের সঙ্গে কথা বলেছি, যদি অন্য কোনও প্রযোজনা সংস্থা কিংবা অন্য লেখক-লেখিকা এই ধারাবাহিকের দায়িত্ব নিতে চান, আমাদের জানালে সেই মতো কাজ শুরু হবে। যদি আগামিকাল জানান, তা হলে কাল থেকেই শুরু হবে‌ শুটিং।”

Advertisement

আনন্দবাজার ডট কম-এর তরফে খোঁজ নেওয়া হলে, স্টুডিয়োপাড়ার এক ব্যক্তি জানিয়েছেন, শনিবার থেকে আর ‘কলটাইম’ দেওয়া হচ্ছে না। সূত্র বলছে, এখনও পর্যন্ত যেহেতু শুটিং শুরু হওয়ার কোনও খবর পাওয়া যায়নি, তাই ‘কলটাইম’ও শনিবার থেকে দেওয়া হচ্ছে না। সূত্র বলছে, শুটিংয়ের জন্য অনেক জিনিস ভাড়া নেওয়া হয়। শুটিং হচ্ছে না বলে সেগুলোও আপাতত ফেরত পাঠানো হচ্ছে। না হলে বিনা কারণে ভাড়ার গুনতে হবে। শোনা যাচ্ছে, সোমবারেও এক দফার বৈঠক হওয়ার কথা। সেখানে আলোচনার মাধ্যমে দিশা পাওয়া যেতে পারে। অন্দরের আলোচনা, সম্ভবত আগামী দিনে চ্যানেল কর্তৃপক্ষ নিজেরা ধারাবাহিক প্রযোজনার দায়িত্ব নিতে পারে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। আপাতত ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সম্প্রচারের সময় ৩৫ মিনিট থেকে কমিয়ে ২৯ মিনিট করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement