Rajeev Production

নতুন প্রতিভাদের জায়গা করে দিতে অভিনব উদ্যোগ

তারকার সমাবেশ ছিল এ দিনের অনুষ্ঠানে। অনুষ্ঠানটির উদ্বোধনের দায়িত্ব ছিল নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর কাঁধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ২৩:০৭
Share:

পাঁচটি ছবির ঘোষণা হল রাজীব প্রোডাকশন হাউসের তরফে।

স্বল্পদৈর্ঘের পাঁচটি ছবির ঘোষণা হল শনিবার। রাজীব প্রোডাকশন হাউসের তরফে দু’টি ছবির ট্রেলার লঞ্চ হল এ দিন। বাকি তিনটি ছবির ঘোষণা করলেন নির্মাতারা। তারকার সমাবেশ ছিল এ দিনের অনুষ্ঠানে। অনুষ্ঠানটির উদ্বোধনের দায়িত্ব ছিল নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর কাঁধে।

Advertisement

‘তামাক’, ‘রং পেন্সিল’— এই দু’টি ছবির পরিচালক ইন্দ্র দে এবং অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও সনমিত্র ভৌমিক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছবি দু’টির ট্রেলার দেখে মুগ্ধ অতিথিরা। এ ছাড়াও ‘দহন’ ছবির পরিচালক ও তারকা দম্পতি তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত মুখোপাধ্যায় নিজেদের ছবির ঘোষণা করলেন। ‘প্রেস্টিজ’ ও ‘মণিহারা’ ছবির ঘোষণাও করা হয় রাজীব প্রোডাকশন হাউসের তরফে। ‘তামাক’ ছবিটি ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌগত রায়, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডিসি চণ্ডী পাণ্ডা, কলকাতা পুলিশের এসি শোভন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার শরৎচন্দ্র দে, সঙ্গীত পরিচালক পার্থ বালার সহকারী শুভম বন্দ্যোপাধ্যায় ও তন্ময় চক্রবর্তীও।

Advertisement

অনুষ্ঠানের জৌলুষ বাড়ানোর উদ্দেশ্য গানের ব্যান্ড ‘অস্তিত্ব’-র পারফরম্যান্সও ছিল শনিবার।

আরও পড়ুন: জটাধারী এই অভিনেতার হাতে ‘নারায়ণাস্ত্র’, কী করছেন তিনি?

Advertisement

আরও পড়ুন: সক্রিয় রাজনীতি কাকে বলে জেনে নিন, টুইটারে মোদীকে আক্রমণ নুসরতের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement