Entertainment News

যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন রাজকুমার হিরানি

এই অভিযোগে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত রাজকুমারের ‘মুন্নাভাই ৩’-এর কাজ স্থগিত রয়েছে। এমনকি মুক্তির অপেক্ষায় থাকা ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র থেকেও রাজকুমারের নাম বাদ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:০৬
Share:

রাজকুমার হিরানি।

#মিটু কাণ্ডে নাম জড়িয়েছে বলিউডের বহু তাবড় ব্যক্তিত্বের। কিন্তু রাজকুমার হিরানির নাম জুড়ে যাওয়ায় কার্যত হতবাক ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। ২০১৮-র মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ‘সঞ্জু’ তৈরির সময় রাজকুমার এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থমকে গিয়েছে রাজকুমারের ভবিষ্যতের বেশ কিছু প্রজেক্ট।

Advertisement

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে রাজকুমার বলেন, “আমি শকড। দু’মাস আগে এ বিষয়ে যখন জানতে পারি, তখনই অনেকে আইনি সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ সরাসরি মিডিয়ায় নিয়ে যাওয়া হল। আমি এটুকু বলতে পারি গোটা ঘটনাটি মিথ্যে। আমার খ্যাতি নষ্ট করার জন্য কেউ ইচ্ছে করে এ সব রটাচ্ছে।’’

কিন্তু এই অভিযোগে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত রাজকুমারের ‘মুন্নাভাই ৩’-এর কাজ স্থগিত রয়েছে। এমনকি মুক্তির অপেক্ষায় থাকা ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র থেকেও রাজকুমারের নাম বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, যে সব প্রযোজকের সঙ্গে রাজকুমার কাজ করছিলেন, তাঁরা নিজেদের মতো করে তদন্ত করছেন। যদি তাতে রাজকুমারের কোনও গলদ খুঁজে পান, তা হলে রাজকুমারের কেরিয়ার নিয়ে সংশয় থাকবে বলেই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

Advertisement

আরও পড়ুন, লম্বা ‘মর্মভেদী’ ছুটি কাটিয়ে আমেরিকা ফিরলেন তনুশ্রী

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement