Viral Video

প্রেমিকার জন্মদিনে উথলে উঠল প্রেম! ১০ হাজার শব্দের চিঠি লিখে উপহার তরুণীকে, ভিডিয়ো ভাইরাল

জন্মদিন উপলক্ষে তরুণীকে তাঁর প্রেমিক দীর্ঘ চিঠি লিখেছেন। ১০ হাজার শব্দের সেই চিঠিতে তরুণীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের অনুভূতির কথা, তাঁদের সুন্দর ভবিষ্যতের কথাও উল্লেখ করেছেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রেমিকার জন্মদিন বলে কথা! উপহার দিয়ে ভালবাসার মানুষকে চমকে দিতে চেয়েছিলেন তরুণ। মনের কথা জানিয়ে ১০ হাজার শব্দের একটি চিঠি লিখে ফেললেন তিনি। সেই চিঠি উপহার দিলেন প্রেমিকাকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যভ্যাঙইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী একটি চিঠি পেয়েছেন। কিন্তু সেই চিঠি এতই দীর্ঘ যে, শেষ হওয়ার নামই নেই। তরুণীর দাবি, জন্মদিন উপলক্ষে তাঁর প্রেমিক এই দীর্ঘ চিঠিটি লিখেছেন।

১০ হাজার শব্দের সেই চিঠিতে তরুণীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের অনুভূতির কথা, তাঁদের সুন্দর ভবিষ্যতের কথাও উল্লেখ করেছেন তরুণ। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এখন তো শুধু মেসেজ আদানপ্রদানের চল। তরুণ যে নিজের মনের কথা চিঠিতে লিখেছেন তা দেখেই খুব ভাল লাগল। আপনাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠুক। জন্মদিনে পাওয়া এই উপহার আপনার সারা জীবন মনে থাকবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement