Viral Video

অফিসফেরত যাত্রীর মুখে লাগাতার ঘুষি, চ্যাংদোলা করে মারধর দুই তরুণের, মেট্রোর ভিডিয়ো ভাইরাল হতে কটাক্ষের ঝড়

ভিড়ের মধ্যে থাকা অন্য যাত্রীরা কেউই দু’পক্ষের অশান্তি থামানোর জন্য এগিয়ে যাননি। বরং কেউ কেউ ফোন বার করে মারধরের ভিডিয়োটি ক্যামেরাবন্দি করে রাখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১২:১৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রোয় তখন অফিসফেরত যাত্রীদের ভিড় উপচে পড়ছে। বসার আসন ফাঁকা নেই। অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। সেই ভিড়েই দুই তরুণ এক যাত্রীকে চ্যাংদোলা করে মারধর করতে শুরু করেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তির পিঠে ভারী ব্যাগ। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। ক্রমাগত সেই ব্যক্তিকে ঘুষি মেরে চলেছেন তাঁরা। মার খেতে খেতে সেই ব্যক্তি এক দিকে হেলে পড়েছিলেন। চড়-থাপ্পড় মারার কিছু ক্ষণ পর ওই ব্যক্তিকে চ্যাংদোলা করে ফেলে মারতে শুরু করেন তাঁরা। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

সম্প্রতি এই ঘটনাটি দিল্লির মেট্রোয় ঘটেছে। তবে কী কারণে যাত্রীদের মধ্যে অশান্তি শুরু হয়েছিল তা এখনও জানা যায়নি। ভিড়ের মধ্যে থাকা অন্য যাত্রীরা কেউই দু’পক্ষের অশান্তি থামানোর জন্য এগিয়ে যাননি। বরং কেউ কেউ ফোন বার করে মারধরের ভিডিয়োটি ক্যামেরাবন্দি করে রাখেন।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দেখে মনে হচ্ছে ওই ব্যক্তির বয়স তরুণদের চেয়ে অনেকটাই বেশি। মেট্রোয় এমন ভাবে মারধর করা একদমই উচিত হয়নি। এই ঘটনায় পুলিশের পদক্ষেপ করা প্রয়োজন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement