Rakhi Sawant

রাখির জরায়ুতে টিউমার কতটা বড় আকার, কেমন আছেন তিনি, অস্ত্রোপচার কবে?

শোনা যাচ্ছিল হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর, কিন্তু রাখির জরায়ুতে বিশাল আকারের টিউমারের খোঁজ মিলেছে। কবে হবে অস্ত্রোপচার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:২০
Share:

হাসপাতালের বিছানায় রাখি। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি রাখি সবন্ত। হাতে স্যালাইনের নল, হাসাপাতালের বিছানায় শুয়ে থাকা রাখির ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। যদিও অনেকেই ভেবেছিলেন এটা রাখির কোনও ‘ছল’! তিনি ফের প্রচারের আলোয় আসার জন্য এ সব করছেন।

Advertisement

প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর, কিন্তু রাখির জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। খবরটি জানান, অভিনেত্রীর প্রাক্তন স্বামী রিতেশ সিংহ। প্রায় ১০ সেন্টিমিটার সাইজের একটি বিরাট টিউমার বাসা বেঁধেছে তাঁর জরায়ুতে। খবরে সিলমোহর দিয়েছেন খোদ রাখিই।

রাখি জানিয়েছেন, শনিবার তাঁর অস্ত্রোপচার হবে। তাঁর স্বাস্থ্যসংক্রান্ত যাবতীয় খবর রিতেশই দেবেন। রাখির কথায়, ‘‘আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার শরীরটা এখন একটু খারাপ। ১০ সেন্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। এই শনিবারই অপারেশন হবে। আমি এর থেকে বেশি কথা বলতে পারছি। রিতেশ আমার ব্যাপারে আপনাদের সব জানাবে।’’

Advertisement

রাখি আরও জানান, একবার তাঁর অস্ত্রোপচার হয়ে গেলে টিউমারের আকার দেখাবেন সকলকে। রাখি বলেন, ‘‘অস্ত্রোপচারের ক’দিন আগেই আমায় ভর্তি হতে হল, কারণ রক্তচাপ থেকে অন্য বেশ কিছু পরীক্ষানিরীক্ষার জন্যে।’’ জীবনে অনেক বাধাবিপত্তি পেরিয়েছেন। রাখির বিশ্বাস, এই কঠিন সময়ও তিনি উতরে যাবেন।

রাখির প্রাক্তন স্বামী রিতেশ বলেন, ‘‘ওঁর অবস্থা হয়েছে, ‘রাখাল ছেলে’র গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করতে চাইছেন না। তাঁরা ভাবছেন, ও আবার কোনও বিতর্ক তৈরি করতে চাইছে। যাঁরা সত্যিই রাখিকে জানেন, তাঁরা ওর সুস্থতার জন্য প্রার্থনা করবেন, এমনই আশা রাখি আমি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement