Rashmika Mandanna

উদয়পুরের উদ্দেশে রওনা বিজয়-রশ্মিকার, এর মাঝেই অভিনেত্রীর প্রাক্তনের তরফে এল কোন খোঁচা?

রশ্মিকার বিয়ের আগে যেন অতীত ফিরে আসছে। অভিনেত্রীর প্রাক্তন রক্ষিত শেট্টীর বন্ধু তুলে আনলেন কোন প্রসঙ্গ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮
Share:

রশ্মিকা বিজয়ের বিয়ের আগে খোঁচা দিলেন প্রাক্তন রক্ষিত। ছবি: সংগৃহীত।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার চারহাত এক হতে চলেছে বলে খবর। নিজেরা স্বীকার না করলেও যত দিন এগোচ্ছে, গুঞ্জন ততই তীব্র হচ্ছে। শনিবার বিমানবন্দরেও দেখা গিয়েছে তারকাযুগলকে। শোনা যাচ্ছে, বিয়ের জন্যই উদয়পুর রওনা দেন তাঁরা। কিন্তু, এই আনন্দের মুহূর্তে হঠাৎ অতীতের ছায়া! রশ্মিকার অতীত যেন ফিরে আসছে। অভিনেত্রীর প্রাক্তন রক্ষিত শেট্টীর বন্ধু তুলে আনলেন কোন প্রসঙ্গ?

Advertisement

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে বিনোদনজগতে কাজ শুরু রশ্মিকার। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। সেই ছবির সেটেই একে অন্যের প্রেমে পড়েন রক্ষিত ও রশ্মিকা। ২০১৭ সালে বাগ্‌দানও সারেন তাঁরা। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। ২০১৮ সালেই রক্ষিত ও রশ্মিকার প্রেমে চিড় ধরে। বাগ্‌দান ভেঙে বেরিয়ে আসেন দু’জনে। প্রেম ভাঙলেও পরস্পরের প্রতি তিক্ততা পুষে রাখেননি কেউই।

এর পরে বিজয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শুরু হয়। দীর্ঘ এতগুলো বছরের সম্পর্ক এ বার পরিণতি চলেছে। তা-ও তাঁরা এ বিষয়ে কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এরই মাঝে রক্ষিতের বন্ধু প্রমোদ শেট্টীর মন্তব্যে সমালোচনার ঝড়। প্রমোদ নিজেকে একসময়ে রশ্মিকা ও রক্ষিতের ঘনিষ্ঠ বলে দাবি করতেন। সম্প্রতি রশ্মিকার বিয়ের গু়ঞ্জন প্রসঙ্গে বলেন, ‘‘রশ্মিকা আমাকে তো বিয়েতে নিমন্ত্রণ করেনি। যদি করত, অবশ্যই যেতাম। যদিও আমরা জানি যে, আমাদের ডাকবে না, নতুন কোনও ঘটনা নয়। তবে ও যেন এটা না ভাবে যে রক্ষিত শেট্টী দুঃখ পেয়ে বাচ্চাদের মতো হাতে চকোলেট নিয়ে বসে আছে আর অপরাধবোধে ভুগছে।’’

Advertisement

বলাই বাহুল্য, প্রমোদের এমন মন্তব্যে কটাক্ষের শিকার তিনি নিজেই। অভিনেত্রীর বিয়ের আবহে রক্ষিতের বন্ধুর এ হেন মন্তব্যে রশ্মিকার পাশে দাঁড়িয়েছে অনুরাগীরা। অনেকেই বলেছেন, এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। কেউ আবার অভদ্রতাও বলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement