Shraddha Kapoor

Ranbir-Shraddha: নায়িকা শ্রদ্ধা নন, এ কার বাহুডোরে ধরা দিলেন রণবীর? মুহূর্তে ভিডিয়ো ভাইরাল

রণবীর কপূরকে নাচের স্টেপ বুঝিয়ে দিচ্ছেন কোরিওগ্রাফার। একটু দূরে দাঁড়িয়ে দেখছেন শ্রদ্ধা কপূর। আচমকা পিছন থেকে জড়িয়ে ধরলেন কে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১২:৫১
Share:

রণবীর কপূর।

গানের দৃশ্যের শ্যুটিং চলছিল। কোরিওগ্রাফারের থেকে নাচের স্টেপ বুঝে নিচ্ছিলেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। নায়ককে জড়িয়ে ধরার কথা ছিল নায়িকার। কিন্তু তিনি তো নন। এ যে অন্য কেউ! পলকে সবটা ক্যামেরাবন্দি। নেটমাধ্যমে পৌঁছতেই ভিডিয়ো ভাইরাল!

Advertisement

রণবীর আর শ্রদ্ধা এখন স্পেনে। লভ রঞ্জনের ছবিতে জুটি বেঁধেছেন দু’জনে। ছবির একটি গানের দৃশ্য আগেই নেটমাধ্যমে ভাইরাল। এ বার ঝড় তুলল তার মহড়ার ভিডিয়ো।

Advertisement

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের শর্টসে মোহময়ী শ্রদ্ধা। রণবীর দাঁড়িয়ে আছেন ক্যামেরার দিকে পিছন ফিরে। এক মহিলা কোরিওগ্রাফারের কাছ থেকে নাচের বিভিন্ন স্টেপ মন দিয়ে দেখছেন দু’জনে। ওই কোরিওগ্রাফার রণবীরের সঙ্গে নাচছেন। একটু দূরে দাঁড়িয়ে পুরোটা দেখছেন শ্রদ্ধা। গানের একটি জায়গায় শ্রদ্ধার জড়িয়ে ধরার কথা নায়ককে। সেখানে পৌঁছে হঠাৎই পিছন থেকে রণবীরকে জড়িয়ে ধরেছেন ওই কোরিওগ্রাফার।

এক অনুরাগীর ইনস্টাগ্রাম পাতা থেকে সেই ভিডিয়ো নিমেষে ছড়িয়ে যায় ইনস্টাগ্রামে। মুহূর্তে মন্তব্যের বন্যা। তারকা জুটিকে কেউ লিখেছেন, ‘তোমাদের একসঙ্গে দেখার জন্য উদগ্রীব হয়ে আছি।’ শ্রদ্ধার উদ্দেশে কারও মন্তব্য, ‘দারুণ সুন্দর ও উত্তেজক তুমি।’

Advertisement

এই প্রথম ছবিতে জুটি বাঁধছেন রণবীর-শ্রদ্ধা। রোম্যান্টিক কমেডি ছবিতে বলিউড প্রয়োজক বনি কপূর নিজেই অভিনয় করবেন রণবীরের বাবার ভূমিকায়। মায়ের ভূমিকায় ডিম্পল কপাডিয়া। অভিনেতার আরও কয়েকটি ছবি মুক্তির প্রতীক্ষায়। তালিকায় অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ ও ‘সামশেরা’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement