Sambhavna Seth

সলমনের সঙ্গে দেখা করে কাঁদতে কাঁদতে মুম্বই ফেরেন, কী এমন ঘটেছিল সম্ভাবনার সঙ্গে?

সম্ভাবনার নাচ দেখে মুগ্ধ হন সলমন খান। অভিনেতা নাকি কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সম্ভাবনাকে। কী হয়েছিল তার পরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:১৩
Share:

(বাঁ দিকে) সলমন খান, সম্ভাবনা শেঠ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্ভাবনা শেঠ কাজ শুরু করেন ভোজপুরি ছবির মাধ্যমে। তিনি অভিনেত্রী, নৃত্যশিল্পী। তাঁর ইউটিউব চ্যানেলও আছে। সম্ভাবনা ২০১৫ সালে ‘বিগ বস্‌’–এর দ্বিতীয় সিজ়নে প্রতিযোগী ছিলেন। তবে সলমন খানের সঙ্গে তাঁর আলাপ চতুর্থ সিজ়নে। সেই সিজ়নে পারফর্ম করেছিলেন সম্ভাবনা। তাঁর নাচ দেখে মুগ্ধ হন সলমন। কিন্তু, অভিনেতা নাকি নিজের কথা রাখেননি।

Advertisement

‘বিগ বস্’-এর চতুর্থ সিজ়নে সম্ভাবনার নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দেন সলমন। রবি কিশনের মাধ্যমেই সলমনের সঙ্গে আলাপ হয় তাঁর। সম্ভাবনার দাবি, সলমন নিজেই বলেন তাঁর সঙ্গে যোগাযোগ করতে। সম্ভাবনাকে নাকি ফোন নম্বরও দেন ‘ভাইজান’। কাজ দেবেন, এমনটাই নাকি প্রতিশ্রুতি দেন সলমন। পরের সিজ়নে আবার নাচের প্রস্তাব আসে সম্ভাবনার কাছে। তখন নাকি সলমন একেবারে অন্যরকম ব্যবহার করেন। সম্ভাবনা নিজেই দেখা করতে যান সলমনের সঙ্গে। তখনই সম্ভাবনার মনে হয়, অভিনেতা ঠিক আগের বারের মতো ব্যবহার করছেন না।

সম্ভাবনার কথায়, ‘‘আমি যখন দেখা করতে যাই, ওঁর কথা বলার ধরন একটু অন্যরকম লাগছিল। সেই সময়ে ওঁর চোখের হয়তো সমস্যাও চলছিল, নাকি আমাকে দেখেই এমন করলেন! জানি না। আমি কাজের কথা তুলতেই উনি সরাসরি বলেন, ‘আগে রোগা হও।’ আসলে রোগা হওয়াটা সমস্যা নয়। তখন আমি একেবারেই মোটা ছিলাম না। কিন্তু আচমকা ওই কথায় খুব আহত হই। লোণাবলা থেকে মুম্বই, এই পুরো রাস্তাটা অঝোরে কাঁদতে কাঁদতে ফিরেছিলাম। আমাকে আশ্বস্ত করতে চেম্বুর থেকে আমার স্বামী চলে আসেন।’’ যদিও সম্ভাবনা জানান, তাঁর সলমনের উপরে কোনও রাগ নেই। তিনি এখনও সলমনের অনুরাগী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement