Sanjay Dutt

মদের সঙ্গে জ্যান্ত মাছ মিশিয়ে নিজের রেস্তরাঁয় বিক্রি করছেন, সমালোচনায় বিদ্ধ সঞ্জয় দত্ত

আন্ধেরিতে সদ্য চালু হওয়া রেস্টোবার ‘আল্টা স্টেলা’ রেস্তরাঁ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে । ককটেলের সঙ্গে নাকি জ্যান্ত মাছ পরিবেশ করা হচ্ছে সঞ্জয়ের রেস্তরাঁয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২৩:০৬
Share:

সঞ্জয় দত্ত। — ফাইল চিত্র।

অভিনেতার পাশাপাশি তিনি ব্যবসায়ীও। মুম্বইয়ে একটি রেস্তরাঁর সহ মালিকানা রয়েছে সঞ্জয় দত্তের। আন্ধেরিতে সদ্য চালু হওয়া রেস্টোবার ‘আল্টা স্টেলা’ রেস্তরাঁ এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে । ভীরা দেশাই রোডে এই আউটলেটটি সম্প্রতি জ্যান্ত মাছ দেওয়া একটি ককটেল পরিবেশন করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে।

Advertisement

যদিও রোষের মুখে, পরে রেস্তরাঁ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তাঁদের মেনু থেকে ওই পানীয়টি সরিয়ে নিয়েছেন। গত মাসেই চালু হওয়া এই রেস্তরাঁয় সঞ্জয় দত্ত এবং হরিয়ানার উদ্যোগপতি অভিমন্যু জাখরের অংশীদারী রয়েছে। মঙ্গলবার একটি ভিডিয়ো ভাইরাল হয়। তার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। ওই ভিডিয়োয় দেখা যায়, ককটেল পরিবেশনের জন্য ব্যবহৃত একটি গ্লাসের ভিতরে একটি নীল বেট্টা ফাইটার মাছ সাঁতার কাটছে।

এই ভিডিয়ো দ্রুত বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাতেই ক্ষোভের উদ্রেক হয়। খাবার নিয়ে এই ধরনের পরীক্ষানিরীক্ষাকে ‘অমানবিক’ এবং নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন নেটাগরিকেরা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা ছিল, ‘‘শুধুমাত্র নান্দনিকতার জন্য একটি জীবন্ত, শ্বাসপ্রশ্বাস নেওয়া মাছকে কাচের পাত্রে আটকে রাখা হয়েছে। এটা সৃজনশীলতা নয়। এটা নিষ্ঠুরতা। এবং একে সমাজমাধ্যমে পোস্টের উপযোগী করে তোলা... নিষ্ঠুরতাকে প্রচার ও উৎসাহিত করা।’’ এর পর সরিয়ে নেওয়া হয় ওই বিশেষ ধরনের ককটেলটি। যদিও এই বিষয়ে সঞ্জয় কিংবা তাঁর সঙ্গী মালিক কোনও মন্তব্য করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement