ভাই-বোন দু’জনেই এক ছবিতে। দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্র করছেন শ্রদ্ধা কপূর। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবির নাম ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বই’। শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কপূর ছবিতে দাউদ ইব্রাহিমের চরিত্রটা করছেন। এটাই তাঁর প্রথম ছবি। ইনস্টাগ্রামে ভাই আর নিজের একটি ছবি দিয়েছেন শ্রদ্ধা। তাঁর কথায়, ‘‘ঘটনাচক্রে ছবিতেও আমরা ভাই-বোনের চরিত্র করছি। তবে শ্যুটিংয়ে সময় ব্যক্তিগত সম্পর্কের কথা একেবারে মাথায় রাখিনি।’’