WB Elections 2026

পুলিশের চোখে ফাঁকি দিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে শুয়ে প্রণাম, গ্রেফতার এক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঘটনার পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০১:৪৪
Share:

কনভয়ের সামনে শুয়ে প্রণাম ব্যক্তির। নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের সামনে শুয়ে পড়ে প্রণাম। গ্রেফতার এক যুবক। অভিযুক্ত অসীম সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

সূত্রের খবর, রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার সময় কোচবিহার বিমানবন্দর সড়ক পথে তাঁর কনভয়ের সামনে এসে রাস্তায় শুয়ে প্রণাম করেন অভিযুক্ত। তাই দেখে ছুটে আসে কনভয়ের এসপিজি ও পুলিশ। তার পরে ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁকে থানায় আটক করে চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ জানিয়েছে, অসীমের বাড়ি ফালাকাটা এলাকায়। এই ঘটনার পরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এবং রাজ্য পুলিশের আধিকারিকদের চোখ এড়িয়ে কী ভাবে ওই যুবক কনভয়ের সামনে পৌঁছে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।

সোমবার ওই ব্যক্তিকে কোচবিহার আদালতে হাজির করানো হলে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement