Neel Bhattacharjee

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পরে আবার ছোটপর্দায় ফিরছেন নীল, নায়কের নতুন নায়িকা কে?

শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আসন্ন ধারাবাহিকে দেখা যাবে নায়ককে। মধুমিতা সরকারের পরে কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা নীল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৭:৫১
Share:

নতুন ধারাবাহিকে দেখা যাবে নীলকে! ছবি: সংগৃহীত।

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রথম সিজ়নে দেখা গিয়েছিল তাঁকে। তার পরে মূলত বড়পর্দাতেই মন দেবেন বলে জানিয়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। এরই মধ্যে আলোচনায় নায়ক। শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আসন্ন ধারাবাহিকে দেখা যাবে নায়ককে। ‘দুলারি’ ধারাবাহিকে অভিনেত্রী দেবপ্রিয়া বসুর বিপরীতে নাকি দেখা যাবে নীলকে।

Advertisement

সত্যিটা কী? আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে। তিনি অবশ্য কিছু খোলসা করতে নারাজ। পরিচালক বললেন, “আমি কিছু জানি না। আর ক’টা দিন অপেক্ষা করলেই তো সব জানা যাবে।” অন্দরের খবর, এই ধারাবাহিকে অসমবয়সি প্রেমের মোড়ও থাকবে। এই কাহিনির মাধ্যমেই প্রথম বার ছোটপর্দার নায়িকা হিসাবে দেখা যাবে দেবপ্রিয়াকে। আগে তাঁকে অনেক ধারাবাহিকে শিশুশিল্পীর চরিত্রে দেখা গিয়েছে। এ ছা়ড়াও নাকি দেখা যাবে পায়েল দেব, রাজন্যা মিত্র, মৌসুমী সাহাকে। শোনা যাচ্ছে, নীলের দাদার চরিত্রে অভিনয় করবেন ‘মীরাক্কেল’ খ্যাত ভিকি।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্প বলবে পুরুলিয়ার এক মেয়ের। তার চোখে অনেক স্বপ্ন। সে কলকাতায় আসবে। নিজেকে প্রতিষ্ঠিত করবে। দুলারি কি পারবে স্বপ্নপূরণ করতে? আপাতত ধারাবাহিকের গল্প এই পথেই এগোবে। প্রথম বার নায়িকা হিসাবে অভিনয়। উচ্ছ্বসিত দেবপ্রিয়া? তিনি বলেছিলেন, “অবশ্যই। বিশেষ করে স্বর্ণদার মতো পরিচালকের ধারাবাহিকে হাতেখড়ি। চাপটাও বেড়ে গেল। এক দিকে, দুলারির মতো স্বপ্নপূরণের ইচ্ছা। অন্য দিকে, নিজেকে প্রমাণ করা।” আপাতত দেবপ্রিয়া এবং নীল জুটিকে দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement