Bengali serial

চার মাসের মাথায় বন্ধ হচ্ছে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক? খবর ছড়াতে কী বললেন পরিচালক

এই ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পরে ছোটপর্দায় দেখা যাচ্ছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। শুভ্রজিৎ মিত্রের সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:৩১
Share:

সত্যি কি বন্ধ হচ্ছে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শুটিং। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে সম্প্রচার। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, চার মাস কাটতে না কাটতেই নাকি শেষ হতে চলেছে এই কাহিনি।

Advertisement

এই ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পরে ছোটপর্দায় দেখা যায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। শুভ্রজিৎ মিত্রের সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে তাঁকে। এত কম দিনেই শেষ করে দেওয়া হবে ধারাবাহিক? তাতেই অবাক অনুরাগীদের একাংশ। শোনা যাচ্ছে, টিআরপি কম থাকায় নাকি কাহিনিটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এমনকি শোনা যায়, দু’দিন আগে শেষ দিনের শুটিংও নাকি হয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় ধারাবাহিকের পরিচালক অনুপম হরির সঙ্গে। ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এমনটাই জানিয়েছেন তিনি। অনুপম বলেন, “এক নম্বর পয়েন্ট বেড়েছে আমাদের টিআরপি-তে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটির শেষ দিনের শুটিং হয়ে গেল। সেটাতেই অনেকে গুলিয়ে ফেলছেন। আমাদের শুটিং চলছে। বরং নম্বর বাড়ছে। বন্ধ হওয়ার এই মুহূর্তে কোনও প্রশ্নই উঠছে না।”

Advertisement

এমনিতে ছোটপর্দায় হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কাহিনি নতুন কিছু নয়। টিআরপি কম হওয়ার কারণে দু’-তিন মাসের মাথায় বহু কাহিনি বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে। তবে এ ক্ষেত্রে যে তেমনটা হচ্ছে না, সেরকমই আশ্বস্ত করেছেন ধারাবাহিকের পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement