East Bengal and Mohun Bagan

১০ কিলোমিটারের ব্যবধানে দুই প্রধানের দুই ম্যাচ! আইএসএল ইস্টবেঙ্গলেরই, না কি শেষ হাসি বাগানের, না অন‍্য কারও?

বৃহস্পতিবার আইএসএলের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আইএসএলের শেষ দিনেই নির্ধারিত হতে চলেছে যে কে ট্রফি জিতবে। শিকে ছিঁড়বে কার ভাগ্যে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৯:০০
Share:

কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার আইএসএলের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আইএসএলের শেষ দিনেই নির্ধারিত হতে চলেছে যে কে ট্রফি জিতবে। সেই লড়াইয়ে অতীতে কোনও দিন কলকাতার দুই প্রধান লড়াইয়ে থাকেনি। অথচ বৃহস্পতিবার এমনই দেখা যেতে চলেছে। আইএসএলের পয়েন্ট তালিকার নীচের দিকে শেষ করতে থাকা ইস্টবেঙ্গল অস্কার ব্রুজ়োর জাদুমন্ত্রে এ বার বদলে গিয়েছে। ট্রফি জয়ের সম্ভাবনা তাদেরই বেশি। জিতলে আর কারও দিকে তাকাতে হবে না। মোহনবাগানকেও জিততে হবে নিজেদের লড়াইয়ে রাখতে গেলে। কোনও ভাবে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে সম্ভাবনা রয়েছে তাদেরও। কার সামনে কী অঙ্ক?

Advertisement

ইস্টবেঙ্গলকে কী করতে হবে?

১) খুব সহজ। বৃহস্পতিবার ইন্টার কাশীকে হারালেই তারা লিগ জিতবে। অন্য কারও দিকে তাকাতে হবে না। শুধু খেয়াল রাখতে হবে মোহনবাগান যেন ইস্টবেঙ্গলের গোলপার্থক্যকে টপকে না যায়।

২) কাশীর সঙ্গে ড্র হলে, মোহনবাগানকেও ড্র করতে হবে এসসি দিল্লির বিরুদ্ধে। সে ক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে ২৪। তবে সে ক্ষেত্রে বৃহস্পতিবার পঞ্জাব বনাম মুম্বই ম্যাচও ড্র হতে হবে।

Advertisement

৩) বৃহস্পতিবার ইস্টবেঙ্গল হারলে, মোহনবাগানকেও হারতে হবে এবং পঞ্জাব-মুম্বই ম্যাচ ড্র হতে হবে।

মোহনবাগানকে কী করতে হবে?

১) বৃহস্পতিবার দিল্লিকে হারাতেই হবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলের দিকে। কিশোর ভারতীতে যদি ইস্টবেঙ্গলও জেতেও, তা হলে লাল-হলুদের থেকে মোহনবাগানের গোলপার্থক্য বেশি থাকতে হবে। সে ক্ষেত্রে মোহনবাগানকে অন্তত সাত গোলের ব্যবধানে জিততে হবে। ইস্টবেঙ্গলের জয়ের ব্যবধান যত বেশি হবে, মোহনবাগানকে তত বেশি গোল দিতে হবে।

২) যদি বৃহস্পতিবার মোহনবাগান ড্র করে, তা হলে ইস্টবেঙ্গলকে অবশ্যই হারতে হবে এবং পঞ্জাব-মুম্বই ম্যাচ ড্র হতেই হবে। না হলে মোহনবাগানের লিগ জেতার সম্ভাবনা নেই।

৩) এ দিন হারলে মোহনবাগানের কাছে কোনও সুযোগ নেই। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলও যদি হারে তা হলেও গোলপার্থক্যে মোহনবাগান তাদের থেকে পিছিয়ে থাকবে।

বাকিদের সুযোগ কী?

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই পয়েন্ট নষ্ট করলে, পঞ্জাব বনাম মুম্বই ম্যাচে যে জিতবে তারা ২৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement