Upper Primary Teacher

উচ্চ প্রাথমিকের শূন্যপদ হাই কোর্টে পেশ করল স্কুলশিক্ষা দফতর! দ্রুত কাউন্সেলিংয়ের নির্দেশ

রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে ১,১৭৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়। দ্রুত ওই শূন্যপদে কাউন্সেলিং করে রিপোর্ট জমা দিতে বলেছে হাই কোর্ট। পরবর্তী শুনানি হতে পারে ২২ জুন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

উচ্চ প্রাথমিক স্তরে শূন্যপদের তথ্য জমা করল স্কুলশিক্ষা দফতর। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলার শুনানি পর্বে বিচারপতিদের কাছে এই তালিকা জমা দেওয়া হয়।

Advertisement

রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে ১,১৭৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়। দ্রুত ওই শূন্যপদে কাউন্সেলিং করে রিপোর্ট জমা দিতে বলেছে হাই কোর্ট। পরবর্তী শুনানি হতে পারে ২২ জুন। মামলাকারীদের তরফে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “মোট শূন্যপদ ছিল ১,২৪১টি। অবশেষে সেখানে ১,১৭৭টি শূন্যপদে কাউন্সেলিং হতে চলেছে। এটা খুবই স্বস্তির।”

হিসাব বলছে, ২০১৫ সালে টেট পাশ করে ২০১৬ সালের নিয়োগ পদ্ধতিতে যোগ দিয়েছিলেন প্রার্থীরা। নানা জটিলতায় ২০১৬ সালের নিয়োগের প্যানেলে কাউন্সেলিং শুরুই হয় ২০২৪ সালের অক্টোবরে। আদালতের নির্দেশে ২০২৪ থেকে ২০২৫ অগস্ট পর্যন্ত ৮ দফা কাউন্সেলিং হয়। তার পর নিয়োগ হয়। কিন্তু সব শূন্যপদে এখনও নিয়োগ সম্পূর্ণ হয়নি বলে জানান তিনি। বাকি রয়ে গিয়েছে ১,২৪১ জনের নিয়োগ। আদালতের নির্দেশের পরে সেই শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে বলে আশাবাদী মামলাকারীরা।

Advertisement

সুশান্ত জানান, আদালতের নির্দেশে ২০২৪ সালে ১৪,০৫২ জনের নিয়োগ হওয়ার কথা। কিন্তু সেই প্রক্রিয়া এত দিন ধরে চলছে। মেধাতালিকায় থাকা ১২,৭২৩ জনের নিয়োগ হলেও ১,২৪১ জনের নিয়োগ আটকে ছিল। আদালতের রায়ের ভিত্তিতে দ্রুত নিয়োগ সম্পন্ন হবে বলে আশবাদী তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement