India-Africa summit

ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে! স্থগিত হল দিল্লিতে আয়োজিত ভারত-আফ্রিকা ফোরামের শীর্ষবৈঠক

আফ্রিকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘আফ্রিকা সিডিসি’ (আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-র মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে ভারত সবরকম সাহায্য করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আফ্রিকা মহাদেশ জুড়ে আবার থাবা বসাচ্ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লির আসন্ন ভারত-আফ্রিকা চতুর্থ শীর্ষ সম্মেলন (ইন্ডিয়া-আফ্রিকা ফোরাম সামিট) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে দাবি, ভারত সরকার এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)-এর মধ্যে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফ্রিকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘আফ্রিকা সিডিসি’ (আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-র মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে ভারত সবরকম সাহায্য করবে।

প্রসঙ্গত, ২৮-৩১ মে নয়াদিল্লিতে আফ্রিকান ইউনিয়ন কমিশনের সহযোগিতায় চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক হওয়ার কথা ছিল। সেখানে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের নেতা এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রতিনিধিদের একত্রিত করার পরিকল্পনা ছিল। যার লক্ষ্য ছিল ভারত-আফ্রিকা অংশীদারিকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য একটি রূপরেখা তৈরি করা। কিন্তু সেই কর্মসূচিতে বাধ সাধল ইবোলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement