RBU Admission 2026

ভিস্যুয়াল আর্টস নিয়ে উচ্চ শিক্ষা! ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতক স্তরে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৯:৪৬
Share:

প্রতীকী ছবি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। ‘ফ্যাকাল্টি অফ ভিস্যুয়াল আর্টস’ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এটি চার বছরের স্নাতক কোর্স। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী পেন্টিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট, গ্রাফিক্স-প্রিন্টমেকিং এবং অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ব্যাচেলর অফ ফাইন আর্টস ডিগ্রির সুযোগ রয়েছে। ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতক স্তরে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী। পেন্টিং-এ ১৮ জন, গ্রাফিক্স-প্রিন্টমেকিং-এ ১০ জন, অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ১৭ জন, স্কাল্পচার বিভাগে ১০ জন এবং হিস্ট্রি অফ আর্ট বিভাগে সাত জন ভর্তি হতে পারবেন।

কী ভাবে ভর্তি হওয়া যাবে?

Advertisement

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ৪ জুন পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement