Sunny At Gauri Khan's Resturant

পরনে জিন্‌স আর লং কোট, বৃষ্টিধোয়া শহরে সানি লিওনি! কী কারণে কলকাতায় পা রাখলেন অভিনেত্রী?

খবর, গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২১:২৮
Share:

কলকাতায় সানি লিওনি। ছবি: ফেসবুক।

সারা দিন কখনও রোদ, কখনও বৃষ্টি। একটু উষ্ণতা, একটু ভেজা বাতাসের শিরশিরানি। এমনই পরিবেশে শহরে সানি লিওনি। রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রাখলেন তিনি।

Advertisement

পরনে জিন্‌স, টপ, লং কোট। চোখে রঙিন চশমা। কলকাতা বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে ধরে কলকাতার ছবিশিকারির দল। হটাৎ শহরে সানি! বিশেষ কোনও অনুষ্ঠানে যোগ দিতে এখানে আগমন?

আনন্দবাজার ডট কম জানতে পেরেছে, দক্ষিণ কলকাতায় গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় বেসরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই উড়ে এসেছেন তিনি। আয়োজনে গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশন।

Advertisement

বাড়ি থেকে রেস্তোরাঁ-- গৌরী খানের সাজানোর গুণে আকর্ষণীয়। দক্ষিণ কলকাতার উডবার্ন রোডের এই রেস্তোরাঁটিও তার ব্যতিক্রম নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement