Taapsee Pannu

‘ভুলেই গিয়েছি আমি যে বিবাহিত’, নিজের দাম্পত্যজীবন নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন তাপসী?

ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করেছেন তাপসী। বিয়ের তিন বছরের মাথায় অভিনেত্রী জানালেন, তিনি যে বিবাহিত সেটাই নাকি ভুলতে বসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮
Share:

কেন এমন মন্তব্য করলেন তাপসী? ছবি: সংগৃহীত।

প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তাপসী পন্নু। ২০২৩ সালে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্‌স কোচ মাথিয়াস বো-কে বিয়ে করেন তাপসী। একেবারেই ভারতীয় রীতি মেনে বিয়ে সারেন। বিয়ের তিন বছরের মাথায় অভিনেত্রী জানালেন, তিনি যে বিবাহিত, সেটাই নাকি ভুলতে বসেছেন।

Advertisement

না! তাপসী ও মাথিয়াসের দাম্পত্যজীবনে কোনও অশান্তির আঁচ নয়। বরং তাঁরা পরস্পরের সঙ্গে সুখে রয়েছেন। তাপসী জানান, তাঁর কাছে বিয়ে মানে জীবনের আমূল পরিবর্তন নয়। তাপসীর কথায়, ‘‘আমার স্বামী এই সম্পর্কটা কখনও বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনও মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।’’

বিয়ের বিষয়ে অভিনেত্রী খানিক পুরনোপন্থী বলে দাবি তাঁর। বিয়ে মানে সেটা যে সারাজীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন তাপসী। পাশপাশি এ-ও জানান, জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাননি তিনি, যিনি তাপসীর কথায় উঠবেন-বসবেন। মাথিয়াসের সঙ্গে তাঁর সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তাঁরা দু’জনেই বাস্তববাদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement