Jennifer Winget Phobia

‘আমি হয়তো দৌড়ে পালিয়েই যাব’! কাকে দেখে এত ভয় পান অভিনেত্রী জেনিফার? জানালেন নিজেই

জেনিফার একা নন, অনেক অভিনেতাই রয়েছেন যাঁদের বিভিন্ন জিনিসে ভয় রয়েছে। কেউ কেউ তা প্রকাশ্যে আনেন, কেউ আবার আনেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:১৩
Share:

জেনিফার কোন ভয়ের কথা বললেন? ছবি: সংগৃহীত।

রহস্য, রোমাঞ্চ, বদমেজাজি সেই সঙ্গে আবার আদুরে— যে কোনও বিড়ালপ্রেমী এই বর্ণনার সঙ্গে নিজেদের পোষ্যের মিল খুঁজে পাবেন। কিন্তু অভিনেত্রী জেনিফার উইংগেটের কথা শুনলে আবার কারও কারও রাগও হতে পারে। সম্প্রতি, বিড়ালের প্রতি তাঁর ভয়ের কথাই ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement

জেনিফার একা নন, অনেক অভিনেতাই রয়েছেন যাঁদের বিভিন্ন জিনিসে ভয় রয়েছে। কেউ কেউ সে কথা প্রকাশ্যে আনেন, কেউ আবার আনেন না। জেনিফার বলেন, “এখনই যদি কোনও বিড়াল আমার সামনে আসে, আমি দৌড়ে পালিয়ে যাব।” কী থেকে এই ভয়ের সূত্রপাত? সে কথা অবশ্য অভিনেত্রী জানাননি।

তবে বিশেষজ্ঞদের মতে, মূলত অতীতের ভয়ই এর উৎস বলে বিবেচনা করা হয়। হয়তো কখনও কোনও বিড়াল আঁচড় দিয়েছিল বা কামড়ে দিয়েছিল তাঁকে, সেই থেকে এই ধরনের ভয়ের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞের একাংশের মতে, যদি জন্ম থেকে কারও ‘উদ্বেগজনিত’ সমস্যা থাকে সেখান থেকেও এই ধরনের সমস্যা তৈরি হয়। এই ধরনের ভয় কাটানোর উপায় সে ভাবে আছে বলে এখনও জানা যায়নি। শুধু বিড়াল নয়, অনেকে সারমেয় দেখলেও ভয় পায়। সর্বদা যে এ সমস্ত ভয়ের সূত্রপাত জানা যায়, তেমন নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement