Rumours On Koneenica's Divorce

বিশ্বাস করুন, ভাল আছি! দাম্পত্যে কোনও সমস্যা নেই, বিয়েও ভাঙছে না: গুঞ্জনের জবাবে কনীনিকা

“দিনকয়েক পরেই সুরজিতের জন্মদিন। তার আগে অকারণ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে গেল! কী যে খারাপ লাগছে। ওই মানুষটার জীবনেও তো অনেক লড়াই।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১২:৩৯
Share:

জমিয়ে সংসার সামলাচ্ছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ হরির নাকি বিয়ে ভাঙছে! এমনই গুঞ্জনে তোলপাড় টলিউড। বিনোদনদুনিয়ায় ভাঙাগড়ার খেলা চলেই। কিন্তু, অভিনেত্রী-প্রযোজকের মনোমালিন্যের কোনও খবর তো কাকপক্ষীতেও টের পায়নি! তা হলে এই গুঞ্জন কেন?

Advertisement

সত্যিই কি এ রকম কিছু ঘটছে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল কনীনিকার সঙ্গে। তখনই আসল ঘটনা প্রকাশ্যে। ক্ষুব্ধ কনীনিকার কথায়, “মাস দুই বা তারও আগের ঘটনা। একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। সেখানে আমার পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেরও কথা উঠে এসেছিল। অতীতের নানা ঘটনা কথায় কথায় জানিয়েছিলাম।” সাক্ষাৎকারটি সদ্য প্রকাশিত হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, সেখানে তাঁর ব্যক্তিজীবনকে অত্যন্ত বিকৃত ভাবে দেখানো হয়েছে। যার জেরে ভুল বুঝছেন দর্শক। সেখান থেকেই নাকি গুঞ্জন ছড়িয়েছে যে, বিয়ে ভাঙছে তাঁর।

কনীনিকা আপাতত ব্যস্ত রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনা নিয়ে। শুটিংয়ের ফাঁকে কথা বলতে বলতে যেন খানিক অপমানেই গলা বুজে এল তাঁর। অভিনেত্রীর কথায়, “বিশ্বাস করুন, আমি সত্যিই খুব ভাল আছি। মেয়ে কিয়া, ছেলে দ্রোণ, স্বামী, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি নিয়ে। দাম্পত্যে কোনও সমস্যা নেই। বিয়েও ভাঙছে না।” তাঁর আফসোস, “আর দিনকয়েক পরেই সুরজিতের জন্মদিন। তার আগে বিকৃত তথ্যের কারণে এত বড় গুঞ্জন! খুব খারাপ লাগছে। ওই মানুষটার জীবনেও তো অনেক লড়াই।”

Advertisement

কোন ঘটনা থেকে কনীনিকার দাম্পত্য নিয়ে এত গুঞ্জন? বিয়ের প্রথম দিকে কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। শোনা যায়, সেই সময়ে সুরজিতের প্রাক্তন স্ত্রী নাকি ফিরে আসার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীর দাবি, “আট বছর আগের ঘটনা। তাই নিয়ে আমার মনে কোনও দ্বিধা নেই। প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। সেই দৃষ্টিভঙ্গির কারণে একই জিনিস নিয়ে নানা জনের নানা মত। বিষয়টিকে আমি এ ভাবেই দেখেছি। সে পর্ব কবেই চুকেবুকে গিয়েছে।” দুই সন্তান প্রসঙ্গেও কনীনিকা অকপট। তাঁর অভিমান, “কিয়ার হাত ধরে সব জায়গায় যাই। তাতেও অনেকের প্রশ্ন, দ্রোণের হাত ধরে কোথাও কেন যাই না? এর উত্তরও আমার কাছে আছে। দ্রোণ বড় হয়ে গিয়েছে। ওর বয়সি কোনও ছেলে কি মায়ের হাত ধরে কোথাও যায়? দ্রোণও তাই যায় না! কিয়ার এখন মায়ের হাত ধরেই হাঁটার বয়স। তাই সবাই ওকে আমার সঙ্গে দেখেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement