Shilpa Shindey Controversy

‘ও খুব দয়ালু মানুষ’, প্রযোজকের নামে ভুয়ো অভিযোগের সত্যি প্রকাশ্যে এনে সমালোচিত শিল্পা, পাশে উপাসনা?

সম্প্রতি, ‘ভাবীজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের অভিনেত্রী শিল্পা জানান যে, তিনি এক নামী প্রযোজকের নামে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ করেছিলেন। এ বার তাঁর পাশে সহ-অভিনেত্রী উপাসনা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৩:৩১
Share:

শিল্পার পাশে দাঁড়ালেন উপসনা ছবি: সংগৃহীত।

ন’বছর আগের ঘটনা নিয়ে আলোচনা চলছে। যার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শিল্পা শিন্ডে। তিনি সকলের কাছে ‘আঙ্গুরি ভাবি’ নামেই পরিচিত। সম্প্রতি, ‘ভাবীজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের অভিনেত্রী বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান যে তিনি এক নামী প্রযোজকের নামে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ করেছিলেন। তা নিয়ে সমালোচনায় বিদ্ধ অভিনেত্রী। যা নিয়ে বিতর্ক আরও বেড়েছে।

Advertisement

এ বার শিল্পার পাশে অভিনেত্রী উপাসনা সিংহ। এক সাক্ষাৎকারে উপাসনা জানান, তিনি শিল্পাকে ব্যক্তিগত ভাবে খুব ভাল করেই চেনেন। তাঁর বিষয়ে একপাক্ষিক ভাবে বিচার করা উচিত নয়। উপাসনা বলেন, “আমি শিল্পাকে খুব ভাল করে চিনি। আমরা তিনটি শো-তে একসঙ্গে কাজ করেছি। তিনি ভুল করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন বলেই সবার সামনে তা স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন।”

শিল্পার মানবিক দিকের কথাও তুলে ধরেন উপাসনা। তাঁর দাবি, সেটে কোনও স্পটবয়, লাইটম্যান বা রূপটানশিল্পী সমস্যায় পড়লে শিল্পা তাঁদের পাশে দাঁড়াতেন। আর্থিক বা ব্যক্তিগত সঙ্কটে থাকা বহু মানুষকে তিনি সাহায্য করেছেন বলেও জানান উপাসনা। তিনি বলেন, “শিল্পার এমন একটি দিক রয়েছে, যা কেউ দেখছে না। তিনি অত্যন্ত দয়ালু মানুষ।”

Advertisement

বিতর্ক প্রসঙ্গে উপাসনার মত, সেই সময়ের পরিস্থিতিও বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, “অনেক সময় রাগ, হতাশা বা চাপের মুহূর্তে মানুষ সীমা অতিক্রম করে এমন কিছু বলে ফেলে, যা হয়তো সে সত্যিই বোঝাতে বা বলতে চায়নি। আমি তাঁর কাজকে সমর্থন করছি না, তবে সেই সময় তিনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেটাও ভাবা উচিত।” অন্য দিকে, ফেডারেশনের দাবি, মিথ্যা অভিযোগ কোনও ব্যক্তির সুনাম, কর্মজীবন, পারিবারিক জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement