Viral Video

আগুন নিয়ে খেলা দেখানোর দুঃসাহস! লেলিহান শিখা ছড়িয়ে পড়ল তরুণের গায়ে, তার পর... ভাইরাল ভিডিয়ো

আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপদে পড়লেন তরুণ। শিখা ছিটকে ধীরে ধীরে তাঁর গায়ে আগুন ছড়িয়ে পড়তে লাগল। আশপাশের লোকজন সেই দৃশ্য দেখে হকচকিয়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৪:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রিল বানানোর জন্য অনেকে অনেক কিছু করে থাকেন। প্রাণের পরোয়া না করেই অনেক সময় নানা ভয়ঙ্কর কাণ্ড করে থাকেন। তেমন কীর্তিই ঘটালেন এক ব্যক্তি। আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে পড়লেন বিপদে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিকেলবেলা ছাদের উপর বসেছে আড্ডার আসর। বেশ কিছু তরুণের সঙ্গে কয়েক জন কিশোরও সেখানে উপস্থিত। এক তরুণ হাতে জলের বোতল এবং জ্বলন্ত মশাল ধরে দাঁড়িয়ে রয়েছেন। বোতলটি জলের হলেও তাতে জলের বদলে জ্বালানি ভরা রয়েছে। তরুণ প্রথমে সেই জ্বালানি মুখে ঢাললেন। বোতলটি পাশে রেখে দিলেন। তার পর জ্বলন্ত আগুনে ফুঁ দিয়ে আগুনের খেলা দেখাতে শুরু করলেন। কিশোরেরা মোহিত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল তরুণের গায়ে। হয়তো জ্বালানির ছিটে গায়ে পড়েছিল বলেই তেমনটা হল। বিহ্বল হয়ে পড়লেন ছাদে উপস্থিত সকলে। কী করবেন বুঝতে না বুঝতেই ছাদের উপর পড়ে গেলেন তরুণ। ধাক্কা লেগে জ্বালানিও ছাদের উপর পড়ে গেল। আগুন আরও ছড়িয়ে পড়ল। আশপাশের মানুষেরা সম্বিত ফিরতে ছুটে এলেন আগুন নেবাতে। জল ঢেলে আগুন নেবানোর বন্দোবস্ত করা হল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘লুনা ভান্টুর’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটগরিক মন্তব্য করেছেন, ‘‘এমন ঝুঁকিপূর্ণ স্টান্ট করা বোকামির লক্ষণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement