Riva Arora

‘উরি’-খ্যাত অভিনেত্রী রিভাকে মৌখিক হেনস্থা ‘ডেলিভরি বয়’-এর, কী পদক্ষেপ করতে হল?

সম্প্রতি ‘উরি’-খ্যাত অভিনেত্রীর সঙ্গে একটি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মী বচসায় জড়ান। অভিনেত্রীর অভিযোগ, রীতিমতো মৌখিক হেনস্থা করা হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২৩:১৮
Share:

কী ঘটেছিল রিভা আরোরার সঙ্গে? ছবি: সংগৃহীত।

‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির মাধ্যমে পরিচিতি পান কিশোরী শিল্পী রিভা অরোরা। এই ছবিতে ভিকি কৌশলের ভাগ্নির চরিত্রে দেখা যায় তাঁকে। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে একটি অনলাইন ডেলিভারি সংস্থার ‘ডেলিভরি বয়’-এর এক অপ্রীতিকর ঘটনা ঘটে। রিভার অভিযোগ, তাঁকে এবং তাঁর পরিবারকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে মৌখিক হয়রানি সহ্য করতে হয়েছিল।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিভা জানান, ২৬ এপ্রিল দুপুর সাড়ে ৩টার দিকে তিনি এক ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার অর্ডার দেন। ওই সংস্থার ‘ডেলিভরি বয়’-এর আচরণের বর্ণনা দিয়ে তিনি বলেন, “শুরু থেকেই তাঁর কণ্ঠস্বর রূঢ় ও অশোভন ছিল। আমি পাল্টা উত্তর দেওয়ার পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।” তিনি আরও জানান, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তাঁর মা নিশা অরোরাকে হস্তক্ষেপ করতে হয়েছিল। রিভা আরও বলেন, “কিন্তু তার পরেও ওই ডেলিভারি বয় অসম্মানজনক কথা বলতে শুরু করেন। লিফট থেকে বেরোনোর সময় আমার বোনকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।’’ শেষমেষ পুলিশে অভিযোগ দায়ের করতে হয় রিভাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement