Reshmika Mandanna

ইতালিতে শুটিং করতে গিয়ে ‘ঘুঙরু’র সুরে নাচলেন এই দক্ষিণী অভিনেত্রী, দেখুন ভিডিয়ো

সেই গানে হৃতিকের নাচ মন জিতেছিল ভক্তদের। ইতালিতে সিনেমার শুটিং করতে গিয়ে সেই গানে নাচলেন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৪:২৯
Share:

দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মন্দনা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

হৃতিক রোশনের ‘ওয়ার’ ছবির গান ‘ঘুঙরু’ ইতিমধ্যেই হিট। সেই গানে হৃতিকের নাচ মন জিতেছিল ভক্তদের। ইতালিতে সিনেমার শুটিং করতে গিয়ে সেই গানে নাচলেন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মন্দনা। সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি পোস্ট করেছেন ওই দক্ষিণী অভিনেত্রী। সেই পোস্টে হৃতিক রোশনকে ট্যাগ করে ভালবাসাও ব্যক্ত করেছেন রেশমিকা।

Advertisement

আপলোড করার পর সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন তিন লক্ষের কাছাকাছি টুইটার ব্যবহারকারী। সেই ভিডিয়োতে রেশমিকার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে অভিনেতা নীতিনকেও।

ভেঙ্কি কুদুমালার পরিচালনায় আসতে চলেছে তেলুগু ছবি ‘ভীষ্ম’। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন রেশমিকা ও নীতিন। সেই ছবির শুটিংয়ের জন্য তাঁরা গিয়েছিলেন ইতালির পোসিতানোতে। সেখানেই পছন্দের অভিনেতা হৃতিকের নাচের ঢঙে ‘ঘুঙরু’ গানে নেচেছেন রেশমিকা। সেই নাচে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন নীতিন। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: রিয়েলিটি শো-এর মঞ্চে কেঁদে ফেললেন দীপিকা! কেন জানেন?

আরও পড়ুন: বিয়ে করলেন বলি অভিনেত্রী মোনা সিংহ, দেখুন ফোটো অ্যালবাম

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement