Virat Kohli

আবার এক নেটপ্রভাবীর সাহসী ছবিতে বিরাটের ‘লাইক’! অবনীতের মতোই এ বারও কি প্রযুক্তি দায়ী? উঠছে প্রশ্ন

ক্রিকেটতারকা দাবি করেছিলেন, ‘অ্যালগোরিদম্‌‌‌‌‌‌‌‌‌’-এর কারণে ভুল করে অবনীতের ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছে। বিরাট কারণ দর্শানোর পরে, তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:৫০
Share:

জার্মান মহিলার ছবিতে ‘লাইক’, ফের বিতর্কে বিরাট-অনুষ্কা। ছবি: সংগৃহীত।

অবনীত কৌরের ছবিতে বিরাট কোহলির ‘লাইক’! বিষয়টি নিয়ে আলোড়ন পড়েছিল নেটপাড়ায়। ক্রিকেটতারকা দাবি করেছিলেন, ‘অ্যালগোরিদম্‌’-এর কারণে ভুল করে অবনীতের ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছে। বিরাট কারণ দর্শানোর পরে, তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি? এ বার জার্মান নেটপ্রভাবী লিৎজ়লাৎজ়ের একটি সাহসী ছবিতে বিরাটের ‘লাইক’ নিয়ে আলোচনা।

Advertisement

এ বারও কি ‘অ্যালগোরিদম্‌’-এর কারণে ভুল করে লিৎজ়লাৎজ়ের ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছে? প্রশ্ন তুলছেন অনুরাগীরা। ফের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। লিৎজ়লাৎজ়ের পরনে হালকা আকাশি রঙের একটি খোলামেলা পোশাক, ছবিতে বিরাটের ‘লাইক’ দেখে নিন্দকেরা খোঁচা দিয়ে বলেছেন, “ফের কি ‘অ্যালগোরিদম্‌’-এর কারণে ভুল করে ‘লাইক’ পড়ে গিয়েছে? এ বারও কি সেই একই কারণ দর্শাবেন বিরাট? অনুষ্কা কিন্তু এ বার খুব রাগ করবে।”

তবে নিন্দকদের পাশাপাশি অনুরাগীরাও রয়েছেন। তাঁরা এই বিতর্কে বলেছেন, “বিরাট ক্রিকেটতারকা এবং বিবাহিত বলে কি অন্য কারও ছবিই ‘লাইক’ করতে পারবেন না? এমন কোনও নিয়ম রয়েছে নাকি? এতে অনুষ্কার খারাপই বা লাগতে যাবে কেন! তাঁরা স্বামী-স্ত্রী! একসঙ্গে রয়েছেন। কারও ছবিতে ‘লাইক’ করার জন্য সে সম্পর্কে প্রভাব পড়বে কেন?”

Advertisement

২০২৫ সালে নেটপ্রভাবী তথা অভিনেত্রী অবনীতের ছবিতে বিরাটের ‘লাইক’ নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রিকেটতারকা সেই নিয়ে এক দফা ব্যাখ্যাও দিয়েছিলেন। তিনি জানান, কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই নাকি অবনীতের ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছিল। কিন্তু বিরাটের এই যুক্তি বিতর্কের আগুনে ঘি ঢালে। নিন্দকেরা বলতে থাকেন, “বিরাট আড়ালে অবনীতের ছবি দেখেন।” সত্যিই কি বিরাট আড়ালে তাঁর ছবি দেখেন? এই প্রশ্নের জবাবে লাজুক হেসে অবনীত বলেছিলেন, “ব্যাস, এ ভাবেই যেন ভালবাসা পেতে থাকি।” তবে এই বিতর্কে অনুষ্কার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement