Anirban Bhattacharya-Swarup Biswas

কাটছে জট! অভিনয়ে ফিরতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য? কী বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস?

অনির্বাণের হয়ে প্রকাশ্যে ‘ক্ষমা’ চেয়েছেন দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী-সহ তাবড় তারকা। কিন্তু তাতে বরফ গলেনি। এ বার কী বললেন স্বরূপ বিশ্বাস?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮
Share:

(বাঁ দিকে) অনির্বাণ ভট্টাচাৰ্য, স্বরূপ বিশ্বাস (ডান দিকে)। —ফাইল চিত্র।

ফেডারেশনের বিরোধিতা করেছিলেন। টলিউডের অন্দরের খবর, সেই জন্যই নাকি সংগঠনের কোপ তাঁর উপরে। বাংলা বিনোদনদুনিয়ায় ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচাৰ্য।

Advertisement

কমবেশি মাস ছয়েক ধরে অভিনয়, পরিচালনা, কোনও কিছুতেই নেই অনির্বাণ। এ-ও শোনা গিয়েছে, ফেডারেশনের আপত্তিতেই নাকি অভিনেতা-পরিচালক ইন্ডাস্ট্রিতে ‘নেই’। অনির্বাণের হয়ে প্রকাশ্যে ‘ক্ষমা’ চেয়েছেন দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী-সহ তাবড় তারকা। কিন্তু তাতে বরফ গলেনি। বরং আনন্দবাজার ডট কম-কে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস পাল্টা প্রশ্ন করেছিলেন, “সবাই অনির্বাণের হয়ে বলছেন। উনি নিজে তো কিছুই বলছেন না। তা হলে কি অনির্বাণের ফেরার ইচ্ছে নেই?”

শোনা যাচ্ছে, অবশেষে নাকি বরফ গলছে। অভিনয়ে ফিরতে চলেছেন অভিনেতা-পরিচালক। যদিও তাঁর তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। তার পরেও গুঞ্জন, ফেডারেশন সভাপতির সঙ্গে নাকি তাঁর কথা হয়েছে। মুখোমুখি বসেওছিলেন তাঁরা। তার পরেই বিষয়টি সম্ভবত ইতিবাচক দিকে গড়াতে চলেছে।

Advertisement

শুটিং নিয়ে মতবিরোধ। সেখান থেকেই ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব, যার জের গড়ায় আদালত পর্যন্ত। খবর, সেই মামলায় যে ১৫ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন, অনির্বাণ তাঁদের মধ্যে অন্যতম। সেই সময়ে ওই ১৫ জন পরিচালক ‘নিষিদ্ধ’ হয়ে গিয়েছিলেন। অনির্বাণ ছাড়া বাকিরা পরে নাকি নানা ভাবে ‘সমঝোতা’য় আসেন। কাজে ফেরেন। মামলা খারিজ হয়ে যায়।

যা রটেছে সেটাই কি ঘটতে চলেছে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল ফেডারেশন সভাপতি স্বরূপের সঙ্গে। স্বরূপ বলেছেন, “বিষয়টি নিয়ে আমার কাছে অনেক ফোন এসেছে। এ রকম কিছু ঘটছে কি না, সেটা জানতে ধৈর্য ধরতে হবে। সময়ে সবাই সব জানতে পারবেন।”

শোনা যাচ্ছে, সম্প্রতি মামলা খারিজ হওয়ার বিষয়টি ফেডারেশনের কাছে তুলে ধরা হয়েছে ফেডারেশনের কাছে। অনির্বাণের বিষয়টি সেই প্রেক্ষিতে যাতে বিবেচনা করা হয়, এমন অনুরোধও জানানো হয়েছে। গুঞ্জন, মার্চের মাঝামাঝি উভয়পক্ষের উপস্থিতিতে নাকি অনির্বাণের ‘ঘর ওয়াপসি’র ঘোষণা হতে পারে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement