অ্যালান রিকম্যান প্রয়াত

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন ‘প্রফেসর স্নেপ’। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান। ৬৯ বছর বয়স হয়েছিল তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৪:০৪
Share:

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন ‘প্রফেসর স্নেপ’। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান। ৬৯ বছর বয়স হয়েছিল তাঁর।

Advertisement

আজকের প্রজন্মের কাছে রিকম্যান হ্যারি পটার সিরিজের ‘প্রফেসর স্নেপ’ বলেই বেশি পরিচিত। যদিও রিকম্যানের খ্যাতির শুরু তাঁর প্রথম ছবি ‘ডাই হার্ড’ (১৯৮৮) থেকেই। ‘রবিন হুড: প্রিন্স অব থিভ্স’ ছবিতে নটিংহামের শেরিফের চরিত্রে অভিনয় করে বাফটা পুরস্কার পান। ‘রাসপুতিন’-এর চরিত্র অভিনয় করে পেয়েছিলেন গোল্ডেন গ্লোব। এর পরেও ‘ট্রুলি ম্যাডলি ডিপলি’ ছবিতে জুলিয়েট স্টিভেনসনের অশরীরী প্রেমিক এবং ‘সেন্স অ্যান্ড সেন্সিটিবিলিটি’ ছবিতে কেট উইন্সলেটের বিপরীতে কর্নেল ব্র্যান্ডনের ভূমিকায় অভিনয় করেও তিনি বাফটা পুরস্কারের জন্য মনোনীত হলেন। ।

রাজনৈতিক ভাবেও যথেষ্ট সক্রিয় ছিলেন অ্যালান রিকম্যান। বরাবরই লেবার পার্টির সমর্থক ছিলেন। এমনকী তাঁকে ওই দলের আজীবন সদস্যপদও দেওয়া হয়েছিল। অ্যালানের মৃত্যুর পরে প্রথম শোক প্রকাশ করেন লেবার পার্টির নেতা জেরেমি করবাইন। টুইট করে তিনি বলেন, ‘‘অ্যালান রিকম্যানের মৃত্যুর খবরে আমি মর্মাহত। ওই প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা ছিলেন তিনি। তাঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই।’’

Advertisement

অ্যালান রিকম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘হ্যারি পটার’ সিরিজের সহকর্মীরাও। উপন্যাসটির লেখিকা জে কে রোওলিং টুইটারে লিখেছেন, ‘‘এক জন অসাধারণ অভিনেতাকে হারালাম আমরা।’’ প্রফেসর ডাম্বেলডর-এর ভূমিকায় যাঁকে দেখা গিয়েছিল সেই স্যর মাইকেল গ্যাম্বনও বৃহস্পতিবার শোক প্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement