রাইপুরে নাটকের একটি দৃশ্য। নিজস্ব চিত্র।
জেলায় দু’টি জোনে আদিবাসী ভাষায় রচিত একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়েছে ২-৪ জানুয়ারি। পুরুলিয়ার বোরো ও বরাবাজারে আঞ্চলিক স্তরের প্রতিযোগিতাগুলি হয়েছে। বোরো জোনে ৪৭টি দল ও বরাবাজার জোনে ৪৮টি দল নাম দিয়েছিল। প্রতিকূল আবহাওয়ার জন্য কয়েকটি দল পৌঁছতে পারেনি। বোরো জোনের অন্যতম বিচারক কলেন্দ্রনাথ মান্ডি জানান, প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে মানবাজার ২ ব্লকের শাসনগোড়া পিঞ্চার সমিতি, মানবাজার ১ ব্লকের গোবিন্দপুর হালিযুয়াল গাঁওতা ও পুঞ্চার গুন্দলুগোড়া সারি সার্জম মঙ্গল সমিতি। বরাবাজারের বিডিও অনিমেষকান্তি মান্না জানান, বরাবাজার জোনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বান্দোয়ানের মা কপালি গায়ান গাঁওতা কুচিয়া, বরাবাজারের আমড়াবেড়া বেঙ্গল সারি গাঁওতা ও বান্দোয়ানের উদলবনি লিচাড় ক্লাব। দু’টি জোনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দেয়। সোমবার রাতে বরাবাজার এটিএম গ্রাউন্ডে জেলা স্তরের প্রতিযোগিতা হয়। দু’টি জোন থেকে উঠে আসা ৬টি দলের মধ্যে জেলা স্তরের প্রতিযোগিতা হয়। জেলাস্তরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে বান্দোয়ানের মা কপালি গায়ান মালা রুসিকা, বান্দোয়ানের উদলবনি লিচাড় ও মানবাজার ২ ব্লকের শাসনগোড়া পিঞ্চার সমিতি। আগামী ২১ ও ২২ জানুয়ারি আদিবাসী ভাষায় রচিত একাঙ্ক নাটকের রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে পুরুলিয়ার কাশীপুরে।
অন্য দিকে, বাঁকুড়ার রাইপুরেও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে সাঁওতালি ভাষা একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়েছে।
শুরু হয়েছে গোবরডাঙা লোক উৎসব। মঞ্চে গান গাইছেন বাংলাদেশের শিল্পী লতিফ শাহ। —নিজস্ব চিত্র।
নতুন ছবির প্রচারে অমিতাভ বচ্চন। ছবির একটি গানের দৃশ্যের কায়দায় বসলেন টয়লেট সিটে। মুম্বইয়ে। মঙ্গলবার। ছবি: এএফপি