রঘুনাথগঞ্জে নাট্যোৎসব

১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে রঘুনাথগঞ্জের ‘নাট্য অঙ্গন’- এর পঞ্চম বর্ষের ‘গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোৎসব’। রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে ৬ দিনের ওই উৎসব চলবে আগামী রবিবার, ১৮ জানুয়ারি পর্যন্ত। ৬ দিনের উৎসবে রয়েছে মোট ৭টি নাটক। তার মধ্যে ৩টি নাটকই বাংলাদেশের। নাট্য অঙ্গনের কর্ণধার মিলন মুখোপাধ্যায় বলেন, “রবীন্দ্রভবনে নাটক করার মতো উপযোগী শব্দ ও আলোর ব্যবস্থা না থাকায় নাট্য সংস্থাকেই সেই সব ব্যবস্থা করতে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫ ০১:৫৪
Share:

১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে রঘুনাথগঞ্জের ‘নাট্য অঙ্গন’- এর পঞ্চম বর্ষের ‘গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোৎসব’। রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে ৬ দিনের ওই উৎসব চলবে আগামী রবিবার, ১৮ জানুয়ারি পর্যন্ত। ৬ দিনের উৎসবে রয়েছে মোট ৭টি নাটক। তার মধ্যে ৩টি নাটকই বাংলাদেশের। নাট্য অঙ্গনের কর্ণধার মিলন মুখোপাধ্যায় বলেন, “রবীন্দ্রভবনে নাটক করার মতো উপযোগী শব্দ ও আলোর ব্যবস্থা না থাকায় নাট্য সংস্থাকেই সেই সব ব্যবস্থা করতে হয়েছে। চিনের রূপকথা অবলম্বনে সংগীত শিল্পী শুভেন্দু মাইতি লিখেছেন নাটক ‘যাদুর তুলি’। নাট্যোৎসবের আয়োজক সংস্থার এই নতুন প্রযোজনার পরিচালনা করেছেন ‘নাট্য অঙ্গন’- এর অরুণ বন্দ্যোপাধ্যায়। উৎসবের সূচনা সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে ‘যাদুর তুলি’।

Advertisement

পরের দিন সন্ধ্যায় অভিনীত হয় কলকাতার ‘অনীক’ নাট্যগোষ্ঠীর ‘চিকিস্সা’। মলিয়রের ‘দ্য ফিজিসিয়ন ইন্সপাইট অব হিমসেল্ফ’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অমলেশ চক্রবর্তী। পরিচালনা করেছেন মলয় বিশ্বাস। ১৫ জানুয়ারি সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে ফের ‘অনীক’- এর নাটক ‘একুশের গল্প’। নাট্যকার অমলেশ চক্রবর্তী ও নির্দেশনা মলয় বিশ্বাস। শুক্রবার অভিনীত হয়েছে কলকাতার ‘হ য ব র ল’-র নাটক ‘জাহানারা জাহানারা। নাটক ও নির্দেশনা চন্দন সেন। ১৭ জানুয়ারি মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘রঙপুর নাট্যকেন্দ্র’- এর নাটক‘শিখণ্ডী কথা’। নাট্যকার অনন জামান ও নির্দেশক আর্য শশাঙ্ক।

১৮ জানুয়ারি, সমাপ্তি সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাংলাদেশের ২টি নাটক। প্রথমে মঞ্চস্থ হবে ‘রঙপুর নাট্যকেন্দ্র’- এর নাটক মেরেজ ফকিরের মা’। নাট্যকার আব্দুল আল মামুন ও নির্দেশক রাজ্জাক মুরাদ। তারপরেই সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঢাকার ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’-এর নাটক ‘যামিনীর শেষ সংলাপ’। নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, নির্দেশক খোরসেদুল আলম। প্রথাগত নিয়ম মেনে বিশিষ্ট কোন ব্যক্তিকে দিয়ে ‘গঙ্গা-যমুনা আন্তর্জাতিক নাট্যোৎসব’- এর উদ্বোধন করা হয় না। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ‘নাট্য অঙ্গন’- এর পরিচালক মিলনবাবু বলেন, “দর্শকদের জন্য নাটক। ফলে বরাবরের মতো এ বছরও দর্শকরাই রবীন্দ্রভবনের ভিতরে প্রবেশের আগে মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement