Dangerous Habits for Heart

হার্টের রোগ থেকে দূরে থাকতে চান? কোন তিনটি অভ্যাস অবিলম্বে বন্ধ করা জরুরি?

প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা— এই সব কিছুই হার্ট ভাল রাখার জন্য জরুরি। তবে তার পাশাপাশি দৈনন্দিন কিছু বদ অভ্যাসেও অবিলম্বে লাগাম টানা উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২০:৫৭
Share:

ছবি : সংগৃহীত।

দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের জন্য সবার আগে জরুরি হার্টকে সুস্থ রাখা। তার জন্য মূলত জীবনযাপনকে রুটিনে বাঁধার কথাই বলেন হার্টির চিকিৎসকেরা। বিশেষ করে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা— এই সব কিছুই হার্ট ভাল রাখার জন্য জরুরি। তবে তার পাশাপাশি দৈনন্দিন কিছু বদ অভ্যাসেও অবিলম্বে লাগাম টানা উচিত। কারণ সেগুলি নীরবে হার্টের মারাত্ম ক্ষতি করছে।

Advertisement

১. ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন

এটি হার্টের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস। ধূমপানের ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং ধমনীর দেয়ালে চর্বি জমে শক্ত হয়ে যায়। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

Advertisement

কেন ছাড়বেন: তামাকের নিকোটিন রক্তচাপ বাড়িয়ে দেয় এবং কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেনের পরিমাণ কমিয়ে হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

২. অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস

আমরা অনেকেই খাবারে বাড়তি লবণ নেই বা প্রচুর পরিমাণে প্রসেসড ফুড, যেমন— চিপস, সস, ক্যানড ফুড খান। নুনে থাকা সোডিয়াম রক্তে জলের মাত্রা বাড়িয়ে দেয়, যা সরাসরি উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি করতে পারে। যা হার্টের জন্য ক্ষতিকর।

কেন ছাড়বেন: উচ্চ রক্তচাপ হার্টের পেশিকে দুর্বল করে দেয় এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। দিনে ৫ গ্রামের বা এক চা চামচের বেশি নুন খাওয়া একদমই উচিত নয়।

৩. অলস জীবনযাপন বা কায়িক শ্রম না করা

সারাদিন বসে কাজ করা বা কোনও ধরনের শরীরচর্চা না করার প্রবণতাও হার্টের জন্য অত্যন্ত খারাপ। এটি স্থূলতা, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মূল কারণ, যা হার্টের স্বাস্থ্যের জন্য মারাত্মক।

কেন ছাড়বেন: শরীরচর্চা না করলে হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায় এবং রক্তনালীতে 'খারাপ কোলেস্টেরল' জমতে শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement