Body Cooling Foods

গনগনে রোদে শরীর ভিতর থেকে গরম হয়ে গিয়েছে? তৎক্ষণাৎ ৫টি খাবার খেলে উপকৃত হতে পারেন

দেহের তাপমাত্রা বেড়ে গেলে শুধু ঠান্ডা পানীয় নয়, কিছু খাবারও শরীরকে শীতল রাখতে পারে। পাশাপাশি, জলীয় ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করতে পারে। তৎক্ষণাৎ ৫টি খাবার খেয়ে নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৩:২৪
Share:

গরমের তীব্রতা কমাতে কী কী খাবেন? ছবি: সংগৃহীত।

চাঁদিফাটা রোদ পেরিয়ে কাজে যেতে হয় রোজ। আর কখনও সখনও প্রবল রোদের তাপে শরীর ভিতর থেকে গরম হয়ে ওঠে। জ্বালাধরা অনুভূতিতে অস্বস্তি বাড়তে থাকে। দেহের তাপমাত্রা বেড়ে গেলে শুধু ঠান্ডা পানীয় নয়, কিছু খাবারও শরীরকে শীতল রাখতে পারে। পাশাপাশি, জলীয় ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করতে পারে। তৎক্ষণাৎ ৫টি খাবার খেয়ে নিতে পারেন।

Advertisement

তরমুজ

গরমের সবচেয়ে জনপ্রিয় ফলগুলির মধ্যে অন্যতম হল তরমুজ। এতে প্রায় ৯২ শতাংশ জল থাকে, যা শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। পাশাপাশি, এতে বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে। ভিটামিন ও খনিজগুলি গরমের ক্লান্তি কমাতেও সাহায্য করে।

Advertisement

শসা

শসার বেশির ভাগ অংশই জল। প্রায় ৯৬ শতাংশ জলীয় উপাদান শরীরকে ঠান্ডা রাখতে এবং জলশূন্যতার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। স্যালাড, রায়তা বা টুকরো করে শুধু শুধুও খেতে পারেন।

ডাবের জল

প্রাকৃতিক ভাবে শরীরে জল এবং খনিজের ভারসাম্য বজায় রাখতে ডাবের জল অত্যন্ত উপকারী। গরমে অতিরিক্ত ঘামের ফলে যে খনিজ বেরিয়ে যায়, তা পূরণ করতে সাহায্য করতে পারে। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়ামের মতো ইলেকট্রোলাইট।

টক দই

প্রোবায়োটিকে ভরপুর টক দই। সঙ্গে ৮১ শতাংশ জল থাকে এতে। তা ছাড়া পটাশিয়াম, ক্যালশিয়াম এবং প্রোটিনে ভরপুর এই খাবার গরম হয়ে যাওয়া শরীরকে তৎক্ষণাৎ ঠান্ডা করতে পারে।

লেটুস

গরমের সময় লেটুসপাতা শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী। লেটুসে প্রায় ৯৫ শতাংশ জল থাকে, যা শরীরের জলশূন্যতা দূর করে। তা ছাড়া ভিতর থেকে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

এ ছাড়াও যে নিয়মগুলি মেনে শরীরকে ঠান্ডা রাখতে হবে

· পর্যাপ্ত জল পান করতে হবে

· অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার কম খেতে হবে

· দীর্ঘ সময় খালি পেটে থাকা উচিত নয়

· ছাতা বা টুপি ব্যবহার করতে হবে

· রোদে বেরোলে হালকা রঙের পোশাক পরতে হবে

কখন সতর্ক হবেন?

যদি শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এবং তার সঙ্গে মাথা ঘোরা, বমি ভাব, বিভ্রান্তি, দ্রুত হৃৎস্পন্দন বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয়, তা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এগুলি তাপজনিত অসুস্থতার লক্ষণ হতে পারে এবং সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement