Makhana Health Benefits

শিশুদের কবে থেকে মাখানা খাওয়ানো যেতে পারে? খুদের ডায়েটে মাখানা রাখলে কী কী লাভ হবে?

ওজন থেকে রক্তে গ্লুকোজ়ের মাত্রা নিয়ন্ত্রণ— মাখানা সব কিছুর জন্যেই ভাল। বড়দের ডায়েটে জায়গা করে নিলেও অনেক অভিভাবকের মনেই প্রশ্ন জাগে, শিশুদের জন্য আদৌ কি মাখানা উপকারী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২০:০৭
Share:

শিশুদের জন্য মাখানা কতটা উপকারী? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের দৌলতেই হোক বা পুষ্টিবিদদের পরামর্শে— স্বাস্থ্যসচেতন বাঙালির হেঁশেলে টুকটাক, মুখরোচকের তালিকায় জায়গা করে নিয়েছে মাখানা। পদ্মফুলের বীজ, ফক্স নাট বা মাখানা— তার অনেক নাম। ওজন থেকে রক্তে গ্লুকোজ়ের মাত্রা নিয়ন্ত্রণ— মাখানা সবের জন্যেই ভাল। বড়দের ডায়েটে জায়গা করে নিলেও অনেক অভিভাবকের মনেই প্রশ্ন জাগে, শিশুদের জন্য আদৌ কি মাখানা উপকারী?

Advertisement

চিকিৎসকদের মতে শিশুদের ডায়েটে মাখানা রাখা যেতেই পারে। মাখানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শিশুদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে মাখানায়। শুধু পেট ভরানোর জন্য নয়, স্বাস্থ্যের জন্যেও মাখানা রাখা যেতে পারে শিশুদের ডায়েটে। হাড় মজবুত করার প্রসঙ্গ এলে সাধারণত দুগ্ধজাত খাবার খাওয়ার কথাই মাথায় আসে। তবে, অনেকেই হয়তো জানেন না, মাখানাতেও কিন্তু ক্যালশিয়াম রয়েছে। মাখানায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশ আর সার্বিক বৃদ্ধির জন্য ভীষণ উপকারী।

কত বছর বয়সের পর থেকে মাখানা দেওয়া যেতে পারে?

Advertisement

চিকিৎসকদের মতে, ছ’মাসের পর থেকেই শিশুকে মাখানা দেওয়া যেতে পারে। তবে সেই সময় গোটা মাখানা দিলে শিশুর গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই মাখানা গুঁড়ো করে খাবারের সঙ্গে বা দুধের সঙ্গে মিশিয়ে শিশুকে দিতেই পারেন। দেড় বছরের পর শিশুকে গোটা মাখানা স্ন্যাক্‌স হিসাবে দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে সামান্য ঘিয়ে মাখানা ভেজে খুদেকে খাওয়াতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement