Gut Friendly Smoothie

৪ উপকরণে তৈরি স্মুদিতে মিলবে ভাল থাকার তিন রসদ, বাড়বে হজম ক্ষমতাও! কী দিয়ে তৈরি হবে

প্রাতরাশ কেমন হবে, তার উপর নির্ভর করে শরীরে শর্করার মাত্রা কতটা থাকবে, অন্ত্রের স্বাস্থ্যের ভূমিকা। প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাটের চাহিদাপূরণে কী ভাবে তৈরি করবেন সকালের স্মুদি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৯:৪৫
Share:

কোন স্মুদিতে দিন শুরু করলে শর্করা থাকবে বশে, ভাল থাকবে পেট? ছবি:সংগৃহীত।

শরীরে শর্করার মাত্রা কতটা থাকবে, অন্ত্রের স্বাস্থ্য কেমন থাকবে, তা নির্ভর করে প্রাতরাশ কেমন হবে, তার উপরে। তাই পুষ্টিবিদেরা বলেন, দিনের শুরুর খাবারে পুষ্টির ভারসাম্য থাকা জরুরি। প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাটের মিশেল থাকা দরকার এতে।

Advertisement

হার্ভার্ড এবং এমসে প্রশিক্ষিত পেটের রোগের চিকিৎসক সৌরভ শেট্টি জানিয়েছেন, তাঁর পছন্দের পানীয়ের কথা। বিশেষ স্মুদিটি প্রায়ই তিনি খান। কেন তা খাওয়া ভাল, তার কারণও ব্যাখ্যা করেছেন। এতে থাকে চিয়া এবং তুলসী বীজ, কাঠবাদাম, আখরোট, সূর্যমুখী এবং কুমড়োর বীজ। মিষ্টির জন্য জুড়তে হবে দু’টি খেজুর। সমস্ত উপকরণ রাতভর ভিজিয়ে সকালে কাঠবাদামের দুধের সঙ্গে মিক্সারে ঘুরিয়ে নিলেই হবে।

এর সঙ্গে মেশানো যেতে পারে প্রোটিন পাউডার, বেরি জাতীয় ফল এবং আপেলের টুকরো। এমন স্মুদিতে প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিড্যান্টের পাশাপাশি মেলে স্বাস্থ্যকর ফ্যাট। আখরোট, কুমড়ো, সূর্যমুখীর বীজে থাকে ফ্যাটি অ্যাসিড।

Advertisement

চিকিৎসকের কথায়, এই স্মুদিতে মেলে বিভিন্ন রকম পুষ্টি উপাদানের সমন্বয়।ফাইবার, প্রোটিন থাকায়, তা খেলে রক্তে শর্করার মাত্রা যেমন বেড়ে যায় না, তেমনই অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর পানীয় অক্সিডেটিভ স্ট্রেস কমায়। পেটের স্বাস্থ্যও ভাল রাখে। এটি দিনভর প্রয়োজনীয় শক্তির জোগান দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement