Immunity Boosting Tips

চিকেন পক্স থেকে সাবধান! রোগবালাইয়ের ঝুঁকি কমাতে রোজের ডায়েটে ৫ খাবার রাখতেই হবে

চিকেন পক্স ঠেকাতে খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে, তা হলেই বাড়বে প্রতিরোধ ক্ষমতা। এই মরসুমে রোজে কোন খাবারগুলি বেশি করে খাবেন, রইল হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:০০
Share:

চিকেন পক্স ঠেকাতে কোন কোন খাবার খেতেই হবে? ছবি: সংগৃহীত।

বসন্তকাল। তাপমাত্রার পারদ কখনও বাড়ছে, কখনও কমছে। এই খামখেয়ালি আবহাওয়ায় রোগবালাইয়ের ঝুঁকি বাড়ে। বিশেষ করে বসন্তের হাত ধরে বেড়ে যায় চিকেন পক্সের চোখরাঙানি। বায়ুবাহিত এই রোগ যাঁদের এর আগে হয়নি তাঁদের, এবং বিশেষত শিশুদের অবশ্যই এই সময়ে সাবধানে থাকা জরুরি। এমনকি, যাঁদের ইতিমধ্যেই এই অসুখ এক বার হয়েছে, সতর্ক না থাকলে তাঁরাও শিকার হতে পারেন এই অসুখের। চিকেন পক্স ঠেকাতে খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে, তা হলেই বাড়বে প্রতিরোধ ক্ষমতা। এই মরসুমে রোজ কোন খাবারগুলি বেশি করে খাবেন, রইল হদিস।

Advertisement

নিম: নিমপাতা এমনিতেই জীবাণুনাশক। এই সময় বেশি করে নিমপাতা খেতে হবে। নিমপাতা ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে। স্বাদে তেতো হলেও এই পাতা কিন্তু রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

সজনে: এই সময় রোজের ডায়েটে সজনে ফুল এবং ডাঁটা রাখতেই পারেন। এই সময় বায়ুবাহিত নানা অসুখ ঠেকাতে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল ও ডাঁটা বেশ উপকারী। বাজারে সজনে গুঁড়োও কিনতে পাওয়া যায়, সেটাও খেতে পারেন। শিশুরা অনেক সময় সজনে ডাঁটা খেতে চায় না, তাদের জন্য সজনে ডাঁটার স্যুপ বানিয়ে দিতে পারেন।

Advertisement

টক দই: টক দই টক্সিন দূর করে, শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। শরীর ভিতর থেকে টক্সিনমুক্ত থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বেড়ে যায়। বসন্ত রোগ ঠেকাতে তাই ভরসা রাখতে পারেন এই ধরনের প্রোবায়োটিক উপাদান যুক্ত খাবারের উপর। এ ছাড়া দইয়ের প্রোবায়োটিক উপাদান শরীরে নানাবিধ সংক্রমণও ঠেকায়।

টক ফল: মুসাম্বি, কমলালেবু, পাতিলেবু ডায়েটে বেশি করে রাখুন। এই সব ফলে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

সবুজ শাকসব্জি: সবুজ শাকসব্জিতে রয়েছে বিভিন্ন খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান। এগুলি শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। সংক্রমণ জাতীয় রোগের ঝুঁকি কমায় সবুজ শাকসব্জি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement